আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার' বলতে কী বোঝায়?
উত্তর: সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আল-কুরআনের পরিভাষা হলো : الْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهِي عَنِ الْمُنْكَرِ । ইসলামি জীবনদর্শনে এর গুরুত্ব অপরিসীম। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য। সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে সাধারণত কাউকে কোনোরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশদান করা বোঝায়। তবে ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সৎকাজের আদেশের মধ্যে গণ্য । অসৎ কাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার' বলতে কী বোঝায়?
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর