টগরের পেশা হচ্ছে ডাকাতি। টগর গ্রিল কেটে বাসাবাড়িতে .. প্রবেশ করে অস্ত্রের মুখে মূল্যবান মালামাল নিয়ে চলে যায় । অর্থাৎ সে প্রকাশ্যে ভয় দেখিয়ে জোরপূর্বক বা অস্ত্রের মুখে বাসার সম্পদ অপহরণ করেছে বলে সে ডাকাতি করেছে।
ডাকাতি সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “ডাকাত যখন প্রকাশ্যে ডাকাতি করে, আর লোকজন অসহায় ও নিরুপায় হয়ে তার দিকে শুধু তাকিয়ে থাকে তখন সে মুমিন থাকে না।” (মুসলিম ও বুখারি)
সমাজে কারও সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ । আল্লাহ বলেন, “যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে দাঙ্গা ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে কিংবা শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে ফেলা হবে। কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে।” (সূরা আল-মায়িদাহ : ৩৩) সুতরাং ইহকালীন শাস্তি হিসেবে বা পরিণতি হিসেবে ডাকাতরা সামাজিক ঘৃণা ও লাঞ্ছনা পাবে আর পরকালে অন্যের সম্পদ লুণ্ঠন ও ভক্ষণের জন্য জাহান্নামের আগুনে আবাস হবে ।