"নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।"- ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ পার্থিব জীবনে অফুরন্ত দান ও নিয়ামত দ্বারা পরিবেষ্টিত। প্রতিমুহূর্তে মানুষ নানাভাবে আল্লাহর নিয়ামতরাজি ভোগ করেছে। আল্লাহ তায়ালা বলেন "হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ পরিধান কর, আর খাও এবং পান কর। তবে অপব্যয় ও মিথ্যাচার করবে না। নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসে না।" (সূরা আরাফ: ৩১) অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, "আর অপচয় কর না, অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তো প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ।" (সূরা বনি-ইসরাইল: ২৭) এই আয়াত থেকে বোঝা যায়, অপচয় করাও আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হওয়ার নামান্তর। সুতরাং আল্লাহর নিয়ামতের অপচয় না করে বরং শোকর আদায় করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর