উদ্দীপকে জামিলার চরিত্রের মধ্যে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামের দৃষ্টিতে প্রতারণা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন- “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) ইসলাম, সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন—,
"তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না।” (সুরা আল-বাকারা : ৪২) ব্যবসা- বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে । এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, “পণ্যের দোষ-ত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষ- ত্রুটি থাকা সত্ত্বেও তা না বলে গোপন করা অবৈধ।” (মুনতাকা) দুধে পানি মিশানো, ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ, যা জামিলার চরিত্রে বিদ্যমান