প্রতিবেশী কত প্রকার? বুঝিয়ে লেখ ।
উত্তর: ক বা অধিকার হিসেবে প্রতিবেশীকে মহানবি (সা.) তিন শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ১. আত্মীয় মুসলিম প্রতিবেশী : এরা নিকটতম প্রতিবেশী। এ শ্রেণির প্রতিবেশীর মধ্যে শুধু সেসব মুসলমান অন্তর্ভুক্ত যারা আত্মীয়। এদের অধিকার তিনটি। মুসলিম হিসেবে একটি, আত্মীয় হিসেবে একটি এবং প্রতিবেশী হিসেবে একটি। ২.অনাত্মীয় মুসলিম প্রতিবেশী এ শ্রেণির প্রতিবেশীর মধ্যে সকল মুসলিম অন্তর্ভুক্ত। এদের হক তথা অধিকার দুটি। যথা— মুসলিম হিসেবে একটি ও প্রতিবেশী হিসেবে একটি। ৩. অমুসলিম প্রতিবেশী : হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ বা অন্য ধর্মের লোক, অর্থাৎ যারা অমুসলিম। প্রতিবেশী হিসেবে তারা এক ধরনের অধিকার প্রাপ্য। - এছাড়া আরও এক শ্রেণির প্রতিবেশীর অস্তিত্বও ইসলামে স্বীকৃত। এ পর্যায়ে রয়েছে সেসব লোক, যারা সফরসঙ্গী কিংবা রাস্তাঘাটে চলার পথের সাথী । মসজিদে পাশাপাশি দাঁড়ালে বা কোনো মজলিসে পাশাপাশি বসলে সেও প্রতিবেশী হিসেবে গণ্য হবে এবং তারও একটি হক রয়েছে, যা আদায় করতে হবে। নিচের আয়াতে এর প্রমাণ মেলে। والجار فى القربى والجار الجنب والصاحب بالجنب অর্থ : "সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা : ৩৬)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
প্রতিবেশী কত প্রকার? বুঝিয়ে লেখ ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর