কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। ইসলামে আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইসলামি মূল্যবোধের একটি অংশ। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আল্লাহ তায়ালা কঠোর সতর্কতা দিয়েছেন, কারণ এটি সমাজের ঐক্য, সৌহার্দ এবং শান্তি বিনষ্ট করতে পারে। যখন কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তখন শুধু ব্যক্তির সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয় না বরং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই আত্মীয়তার সম্পর্ক অবনতি হলে সমাজের সকলের দায়িত্ব সম্পর্ক তৈরি করে দেওয়া। যদি তা না করে তবে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সমাজ দায়ী হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর