সুদ কীভাবে ধনবৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা কর।
উত্তর: সুদভিত্তিক অর্থব্যবস্থা হচ্ছে ন্যায়নীতিহীন নির্যাতনমূলক। এতে সম্পদই মুখ্য, মানুষের কল্যাণের কথা চিন্তা করা যায় না। চক্রবৃদ্ধি হারে সুদ পরিশোধ করতে গিয়ে গ্রহীতাকে অনেক সময় সর্বস্বান্ত হতে হয়। বিপদে পড়ে সুদগ্রহণ করতে গিয়ে মরণফাঁদে পা রাখতে হয়। সহায়-সম্বল সব খোয়াতে হয়। জাহিলিয়া যুগে এভাবে চক্রবৃদ্ধি হারে সুদের কারবার প্রচলিত ছিল। এ ব্যবস্থার মারাত্মক পরিণতিতে সহায়-সম্বল হারিয়ে মানুষ তাদের স্ত্রী কন্যাকে পর্যন্ত সুদখোরদের হাতে তুলে দিতে বাধ্য হতো। সুদ এভাবেই সমাজে ধনবৈষম্য সৃষ্টি করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সুদ কীভাবে ধনবৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা কর।
উত্তর