শেয়ারFacebookWhatsApp

ঘুষ কী?

উত্তর: ঘুষ অর্থ উৎকোচ। অন্যের অধিকার খর্ব করে নিজের জন্য অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে অন্য কাউকে যে অতিরিক্ত টাকা-পয়সা প্রদান করা হয় সেটিই ঘুষ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

HSC Islamic Studies 1st Paper · CQ

উদ্দীপক

আরাফাত সাহেব আল্লাহর ইবাদত করার জন্য প্রতিদিন মহল্লার একটি গৃহে অন্যান্য মুসলিমদের সাথে মিলিত হন। সেখানে সমাজের নানা সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান করেন। জনাব সিরাজুল ইসলাম সেখানে ইবাদত পরিচালনা করেন এবং সমাজের সমস্যা চিহ্নিত করে গৃহে আগত লোকদের মাঝে সচেতনতা তৈরি করেন। তিনি সকলকে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য নির্দেশনা দেন। তিনি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

ঘুষ অর্থ উৎকোচ। অন্যের অধিকার খর্ব করে নিজের জন্য অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে অন্য কাউকে যে অতিরিক্ত টাকা-পয়সা প্রদান করা হয় সেটিই ঘুষ।

উত্তর

দাঈ এর ৪টি গুণাবলি হলো- ১। দাঈ অবশ্যই অবিচল ইমানের অধিকারী হবেন। ২। আল্লাহর সাথে দাঈ-এর দৃঢ় ও নিবিড় সম্পর্ক থাকতে হবে। ৩। বিভিন্ন বিষয়ে বিশেষ করে দাওয়াতি বিষয়ে পাণ্ডিত্য ও প্রজ্ঞা থাকতে হবে। ৪। দাঈ-এর মধ্যে উত্তম চরিত্র ও মহৎ গুণের সমাবেশ থাকবে।

উত্তর

আরাফাত সাহেব যে গৃহে মিলিত হন তাঁর ইসলামি নাম- মসজিদ।মসজিদ অর্থ- সিজদার স্থান, পরিভাষায় নামাযের জন্য ওয়াকফকৃত নির্দিষ্ট স্থানকে মসজিদ বলে। অথবা যে নির্দিষ্ট স্থানে মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নতশিরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তাকে মসজিদ বলা হয়।ইসলামি সমাজজীবনে মসজিদ-এর কার্যক্রম এবং এর ভূমিকা অসামান্য। মসজিদ শুধু ইবাদত বা উপাসনার স্থান নয় বরং ইসলামি সমাজে এর কার্যক্রম বহুবিধ। এটি মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রও বটে। মসজিদ ইসলামি সমাজের সাংস্কৃতিক ঐক্য ও সংহতির কেন্দ্রবিন্দু। মুসলিম মিল্লাতের ইমান-আকিদা, ইবাদত-বন্দেগি হতে আরম্ভ করে তাদের শিক্ষা-দীক্ষা, জ্ঞানচর্চা, শাসন-সংস্কার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সঠিক কর্মপন্থা গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নের কেন্দ্র।তাছাড়া মসজিদ ভ্রাতৃত্ববোধ জাগরণে, সহানুভূতি প্রকাশে ও সমাজে শান্তি-শৃঙ্খলাবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদ মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষাও দেয়। তাই বলা যায়, উদ্দীপকের আরাফাত সাহেব সালাত আদায় করার জন্য প্রতিদিন মহল্লার মসজিদে অন্যান্য মুসলিমদের সাথে মিলিত হন।

উত্তর

সিরাজুল ইসলামের সামাজিক পরিচয় হলো- ইমাম।মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। অথবা, মসজিদে যিনি সালাতে নেতৃত্ব দেন, তাঁকে ইমাম হিসেবে অভিহিত করা হয়।ইমাম শুধু সালাতে নেতৃত্ব দেন না; বরং স্ব স্ব এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় ইমাম সাহেব তার দিকনির্দেশনা দিয়ে থাকেন এবং সেসব ব্যবস্থা বাস্তবায়ন করার ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করেন। আত্মকর্মসংস্থান এবং সমবায়ের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। মৎস্য চাষ, হাঁস-মুরগি খামার, দুগ্ধ খামার প্রতিষ্ঠা এবং শাকসবজি চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এসব কাজে সফল নেতৃত্বদানের জন্য ইমাম সাহেবকে স্বাস্থ্য, শিক্ষাসহ এসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।অতএব বলা যায়, সালাতে নেতৃত্ব দানকারী তথা ইমাম সিরাজুল ইসলাম উপরে উল্লিখিত পন্থায় আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।