শেয়ারFacebookWhatsApp

ইসলামে মদ নিষিদ্ধ হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর: ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ বা হারাম। কারণ এটি শয়তানের ঘৃণ্য কাজ। মাদকাসক্তির কারণে ব্যক্তির হিতাহিত জ্ঞান লোপ পায়। এমতাবস্থায় সে যেকোনো ধরনের অপরাধ সংঘটিত করতে পারে। বর্তমান সমাজে এর বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন মাদকাসক্তির কারণে ঐশী তার বাবা-মাকে হত্যা করেছে। এজন্য আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ মদ, জুয়া, মূর্তিপূজায় বেদি ও ভাগ্য নির্ণায়ক শর সব ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। সুতরাং তা থেকে তোমরা আত্মরক্ষা কর। আশা করা যায় তোমরা সফল হবে। রাসুল (সা.) বলেছেন, “মাদকদ্রব্য সকল অপকর্ম ও অশ্লীলতার মূল।” (মুসলিম) এসব কারণেই ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামে মদ নিষিদ্ধ হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'খ' নামক এলাকার কিছু যুবক মাদকাসক্তি ও জুয়া খেলায় অভ্যস্ত হয়ে পড়লে স্থানীয় রমিজ উদ্দিন তাদের নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বলে শাসন করার জন্য তাদের পিতা-মাতা আছে। এটি শুনে স্থানীয় মসজিদের ইমাম এলাকায় অপরাধ বিরোধী একটি কমিটি গঠনের উদ্যোগ নেন। এতে এলাকার এক মুরব্বি বাধা দিয়ে বলেন, ইমামের কাজ সালাতে নেতৃত্ব দেওয়া। এসবের জন্য মেম্বার, চেয়ারম্যান আছে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

ইসলামের বিধান অনুযায়ী পূর্ণ উদ্যমে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কোনো কাজ করার সাথে তার সাফল্যের জন্য আল্লাহর ওপর আস্থা সমম্বরে ভরসা ও নির্ভর করার নাম হলো তাওয়াক্কুল।

উত্তর

ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ বা হারাম। কারণ এটি শয়তানের ঘৃণ্য কাজ। মাদকাসক্তির কারণে ব্যক্তির হিতাহিত জ্ঞান লোপ পায়। এমতাবস্থায় সে যেকোনো ধরনের অপরাধ সংঘটিত করতে পারে। বর্তমান সমাজে এর বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন মাদকাসক্তির কারণে ঐশী তার বাবা-মাকে হত্যা করেছে। এজন্য আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ মদ, জুয়া, মূর্তিপূজায় বেদি ও ভাগ্য নির্ণায়ক শর সব ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। সুতরাং তা থেকে তোমরা আত্মরক্ষা কর। আশা করা যায় তোমরা সফল হবে। রাসুল (সা.) বলেছেন, “মাদকদ্রব্য সকল অপকর্ম ও অশ্লীলতার মূল।” (মুসলিম) এসব কারণেই ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ।

উত্তর

উদ্দীপকে রমিজ উদ্দীন 'নাহি আনিল মুনকার' বা অসৎ কাজের নিষেধ করেছেন।অসৎ কাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি বিবেক বিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত। শুধু মৌলিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎ কাজ থেকে বিরত রাখা যায়।একটি হাদিসে রাসুল (স.) বলেছেন, "তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করবে। যদি সে এ ক্ষমতাও না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর।” (মুসলিম)উদ্দীপকে রমিজ উদ্দীনের আচরণ অর্থাৎ মদ ও জুয়া খেলায় আসক্ত যুবকদের নিষেধ করা 'নাহি আনিল মুনকার'-এর অন্তর্ভুক্ত।

উত্তর

এলাকার মুরব্বি বক্তব্যের সাথে আমি একমত নই। কেননা ইমানের দায়িত্ব শুধু সালাতে নেতৃত্ব দেওয়ার মাঝে সীমাবদ্ধ না।ইমাম সাহেব সালাতে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে বসবাসরত সকল মুসলমানকে ইবাদত-বন্দেগির মাসয়ালা-মাসায়েল শিক্ষা দিবেন। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাছাড়া অন্যান্য ইবাদত অনুষ্ঠানের যথাযথভাবে পালনের দিকে মুসল্লিদের অবহিত করবেন। পাশাপাশি সমাজে প্রচলিত অন্যান্য সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমাদের সমাজে অসংখ্য সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক শান্তিশৃঙ্খলা, কুসংস্কার, মাদকাসক্তি, জুয়া খেলা, সুদ, ঘুষ, অপহরণ, অধিকার হরণ, মিথ্যাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইত্যাদি নানা সমস্যা সমাধানের উপায় ও পদ্ধতি নির্দেশ করতে হবে। একই সাথে সমস্যা সমাধানে সক্রিয় সহায়তাদান করতে হবে।তাই বলা যায়, উদ্দীপকে ইমাম সাহেবের অপরাধ বিরোধী কমিটি গঠনের উদ্যোগ যথার্থ। সমাজের অপরাধ দমনে ইমান সাহেবের সক্রিয় অংশগ্রহণ করা কর্তব্য।
HSCIslamic Studies 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।