উদ্দীপকে বর্ণিত রিকশা চালকের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের উক্তিটি ইসলামের যে অনুশাসনকে নির্দেশ করে সেটি হলো অসৎকাজে নিষেধ। অসৎকাজে নিষেধের কুরআনিক পরিভাষা হলো নাহি আনিল মুনকার।” যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা হলো নাহি আনিল মুনকার বা অসৎ কাজে নিষেধ। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও 'বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি "নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত। শুধু মৌখিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎকাজ থেকে বিরত রাখা যায়। একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, "তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভাবনা না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতা না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর। (মুসলিম) উদ্দীপকে ইউপি চেয়ারম্যান বশির একজন রিকশাচালককে লক্ষ করে বললেন, “ধূমপান করো না, ধূমপান শুধুই ক্ষতি। এর দ্বারা বশির সাহেব মূলত রিকশাচালককে অসৎ কাজ নিষেধ করেছেন। কারণ ধূমপান করা হারাম এবং সামগ্রিকভাবে ব্যক্তি, পরিবেশ, সমাজ, পরিবার সবার জন্যই ক্ষতিকর। তাই বশির সাহেবের এ উক্তিটি ইসলামের অনুশাসন নাহি আনিল মুনকারকে নির্দেশ করে।