উদ্দীপক
যৌতুক হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে দাবি করা অর্থসামগ্রী বা অন্য কোনো সম্পদ। এ দাবি বিয়ের আগে, পরে বা বিয়ের সময় যখনই হোক না কেন, তা যৌতুক হিসেবেই গণ্য হবে। তবে মুসলিম আইনে দেনমোহর যৌতুক বলে গণ হবে না। আবার বিয়ের আসরে অতিথিরা নিজের ইচ্ছায় উপহার প্রদান করলে তাও যৌতুক নয়। বাংলাদেশের যৌতুক নিরোধ আইন, ১৯৮০ ও ২০১৮ এর ধারাসমূহ অনুসারে যৌতুক গ্রহণ, প্রদান, বা যৌতুকের জন্য প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য, অপরাধ। এই ধারার অধীনে, কোনো ব্যক্তি যদি যৌতুক গ্রহণ, প্রদান বা প্ররোচনা দেওয়ার সাথে জড়িত থাকে, তাহলে তিনি অনধিক পাঁচ বছর এবং অন্যূন এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।