ইমাম সাহেবের উদ্দীপকে উল্লিখিত বিষয়ে জড়ানো সঠিক সিদ্ধান্ত।ইমাম সাহেবকে সালাতে নেতৃত্ব দানের পাশাপাশি সমাজে প্রচলিত অন্যান্য সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সমাজে অনেক সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক শান্তি-শৃঙ্খলা, কুসংস্কার, যৌতুকপ্রথা, সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বজনপ্রীতি, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি নানা সমস্যা সমাধানের উপায় সম্পর্কে নির্দেশ দানের পাশাপাশি ইমামকে এ সকল সমস্যা সমাধানে সক্রিয় সহায়তা দান করতে হবে।অতএব, উদ্দীপকে ইমাম সাহেব চুরি-ডাকাতি প্রতিরোধ পাহাড়ার ব্যবস্থা করা, জুমার খুতবায় স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন করার মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। ইমাম সাহেব উল্লিখিত বিষয়ে জড়ানোর দ্বারা তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। যেহেতু এসব সামাজিক সমস্যা সমাধান করা ইমামের অন্যতম দায়িত্ব তাই ইমাম সাহেবের উক্ত বিষয়ে জড়ানো সঠিক হয়েছে বলে আমি মনে করি।