উদ্দীপকে বর্ণিত জনাব আকমল সাহেবের স্ত্রীর মনোভাবকে আমি সমর্থন করি না। কেননা তিনি প্রতারণা করার পরামর্শ প্রদান করেন। আর প্রতারণা মিথ্যার নামান্তর ইসলামে যা সম্পূর্ণ হারাম।ইসলাম প্রতারণাকে সমর্থন করে না। যেকোনো ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির আপাতদৃষ্টিতে ফল শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ বলেন, "হীন ঠকবাজরা ধ্বংস হোক! যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরাপুরি গ্রহণ করে। কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম দেয়।” (সূরা আল-মুতাফফিফিন: ৩) যে ধরনের ক্রয়-বিক্রয়ে অজ্ঞাত বা ধোঁকা খাওয়ার কিংবা একপক্ষ কর্তৃক অপরপক্ষকে ক্ষতি সাধনের সুযোগ থাকে, এমন ক্রয়-বিক্রয় হারাম। মহানবি (সা.) বলেন, "পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।” (মুনতাকা) প্রতারক কখনো ইমানদার, বিশ্বাসী হতে পারে 'না। ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না। প্রিয়নবি (সা.) বলেন, "যে 'আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেও আমাদের (মুসলিম) দলভুক্ত নয়।” (মুসলিম)
উদ্দীপকের জনাব আকমল সাহেবের সংসারে অভাব-অনটন প্রায়ই লেগে থাকে। এতে তার স্ত্রী বিরক্ত হয়ে মাঝে মধ্যে অতিরিক্ত আয়ের জন্য দু-একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে, দ্রব্যে ভেজাল দিতে বলে। জনাব আকমল সাহেবের স্ত্রীর এ বক্তব্য প্রতারণা করার পরামর্শ হিসেবে গণ্য। অতএব আকমল সাহেবের স্ত্রীর মনোভাব আদৌ সমর্থনযোগ্য নয়।