শেয়ারFacebookWhatsApp

জিহাদ কাকে বলে?

উত্তর: জিহাদ শব্দের অর্থ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, সর্বশক্তি নিয়োগ করা ও চূড়ান্ত চেষ্টা সাধন করা ইত্যাদি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বিজয় করার প্রচেষ্টাকে জিহাদ বলে। মুসলমানদের কর্তব্য হলো দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। কিন্তু ইসলাম বিরোধীগণ দ্বীনের বিরোধিতা করে এবং নানারকম ফিতনা সৃষ্টি করে। এ সময় জিহাদ করা অপরিহার্য হয়ে পড়ে। তাদের মোকাবিলায় ইসলামকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টাই হলো জিহাদ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জিহাদ কাকে বলে?

উদ্দীপক

আমাদের সমাজের অনেকেই মনে করেন, জিহাদ ও সন্ত্রাসবাদ মূলত একই। অথচ তাদের এই মতামত কোনোভাবেই সঠিক নয়। বরং জিহাদ ও সন্ত্রাস পরস্পর বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের সুদৃঢ় পদক্ষেপ।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

'জিহাদ' শব্দের অর্থ কঠোর পরিশ্রম করা, চেষ্টা ও সাধনা করা।

উত্তর

জিহাদ শব্দের অর্থ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, সর্বশক্তি নিয়োগ করা ও চূড়ান্ত চেষ্টা সাধন করা ইত্যাদি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বিজয় করার প্রচেষ্টাকে জিহাদ বলে। মুসলমানদের কর্তব্য হলো দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। কিন্তু ইসলাম বিরোধীগণ দ্বীনের বিরোধিতা করে এবং নানারকম ফিতনা সৃষ্টি করে। এ সময় জিহাদ করা অপরিহার্য হয়ে পড়ে। তাদের মোকাবিলায় ইসলামকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টাই হলো জিহাদ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রথম মতামত 'জিহাদ ও সন্ত্রাসবাদ মূলত একই'। উক্ত মতামতের সাথে আমি একমত না।আল্লাহর জমিনে তাঁর দ্বীন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সকল প্রতিকূল শক্তির বিরুদ্ধে দৈহিক, মানসিক, আর্থিক ও জ্ঞানবুদ্ধি দিয়ে প্রচেষ্টা চালানোর নামই জিহাদ। দ্বীন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রতিকূল শক্তির বিরুদ্ধে জিহাদ করা বা সংগ্রাম করা একটি বড় ইবাদত। একমাত্র আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য জিহাদ সংঘটিত হয়ে থাকে। কোনো পার্থিব উদ্দেশ্যে জিহাদ হতে পারে না। জিহাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ।অপরদিকে, সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খল ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ফিতনা ফাসাদকে একধরনের সন্ত্রাস বলা যেতে পারে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়; বরং দুটি বিপরীত বিষয়। জিহাদ সংঘটিত হয় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আর সন্ত্রাসবাদ পার্থিব স্বার্থলাভের জন্য, যা সম্পূর্ণ বিপরীত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শেষ বাক্য সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের সুদৃঢ় পদক্ষেপ। উক্ত বাক্যটির গুরুত্ব অপরিহার্য।মানুষের কল্যাণ সাধন, তার সম্ভ্রম, ধনসম্পদ রক্ষা করাকে আল্লাহর পথে জিহাদ বলে। রাজ্য-রাজত্ব, দিগ্বিজয় ইত্যাদি উদ্দেশ্যকে কেন্দ্র করে রক্তপাত সংগ্রাম বা যুদ্ধ করাকে জিহাদ বলা যায় না। কথায় এবং কর্মে জানমাল কুরবান করে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ও সর্বশক্তি নিয়োগ করে সন্ত্রাসকে রুখতে হবে। সকল প্রকার শোষণ ও জুলুম বন্ধ করতে হবে। মুসলিম জনগণের জন্যও জিহাদ ফরযে কিফায়া। সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষা আর নিরাপত্তার জন্য জিহাদ অপরিহার্য। এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা, "আর তাদের বিরুদ্ধে জিহাদ, কর, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়। (সূরা আল-আনফা : ৩৯)ইসলামে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সবরকম সহায়তা করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামে সন্ত্রাসবাদের কোন স্থান নেই।অতএব বলা যায়, সামাজিক ব্যাধি সন্ত্রাস দমনে জিহাদের গুরুত্ব অপরিসীম। সন্ত্রাস নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই জিহাদের উদ্দেশ্য।
HSCIslamic Studies 1st Paperবগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।