কুপ্রবৃত্তি দমন বড় জিহাদ- ব্যাখ্যা কর।
উত্তর: মনের খেয়াল খুশিমতো চলার নামই হলো প্রবৃত্তির দাসত্ব। আর শরিয়তবিরোধী কাজে মনের আনুগত্য হলো কুপ্রবৃত্তি। এ কুপ্রবৃত্তির দমনকে মহানবি (সা.) জিহাদে আকবার বলে ঘোষণা করেছেন। তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পর তিনি বলেন, আমরা একটি ক্ষুদ্র জিহাদ থেকে একটি বৃহৎ জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, "বৃহত্তম জিহাদ কী? তিনি বললেন কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ।" (বায়হাকি) তাকওয়া অবলম্বনের মাধ্যমে এ জিহাদ করা যায়। এ ধরনের জিহাদের মাধ্যমে ব্যক্তি ও সমাজ থেকে অন্যায়, অনাচার ও পাপ-পঙ্কিলতা দূর হয়। ফলে ন্যায়নীতিভিত্তিক শান্তিময় সমাজ গড়ে ওঠে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কুপ্রবৃত্তি দমন বড় জিহাদ- ব্যাখ্যা কর।
উত্তর