শেয়ারFacebookWhatsApp

আদল কী?

উত্তর: আদল হলো ইসলামের বিধান অনুযায়ী যথাযথভাবে যার যা প্রাপ্য তাকে তা সঠিকভাবে প্রদান করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

HSC Islamic Studies 1st Paper · CQ

উদ্দীপক

পরান ও টগর দুই বন্ধু দুটি সঙ্ঘবদ্ধ দলের সদস্য। পরান সাধারণত রিকশা আরোহী মহিলাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। টগর তার সহযোগীদের নিয়ে গ্রিল কেটে বাসাবাড়িতে প্রবেশ করে অস্ত্রের মূখে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়। এরকম একটি ঘটনায় সে পুলিশে হাতে ধরা পড়ে এবং আদালতের বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

আদল হলো ইসলামের বিধান অনুযায়ী যথাযথভাবে যার যা প্রাপ্য তাকে তা সঠিকভাবে প্রদান করা।

উত্তর

কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হবে। ইসলামি সমাজব্যবস্থায় সমাজের প্রত্যেক সদস্যই একে অপরের প্রতি দায়িত্বশীল। তাই দায়িত্বের জায়গা থেকে সবার উচিত অপরের বিপদাপদে পাশে দাঁড়ানো এবং বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করা। কিন্তু বর্তমানে খুব কমই দেখা যায়। ভাইয়ের সাথে ভাই কিংবা পিতার সাথে সন্তানের ঝগড়া-বিবাদ লাগলে সমাজের অধিকাংশ লোক তা উপভোগ করে। ফলে সমাজে একে-অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ সমাজের বিভিন্ন সম্প্রদায়ের লোক যদি এ দ্বন্দ্ব সমাধানে হস্তক্ষেপ করতো এবং ন্যায় বিচার করতো তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতো না। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে পুরো সম্প্রদায় দায়ী হবে।

উত্তর

পরানের কর্মটি ছিনতাইকে নির্দেশ করে। প্রকাশ্যে ব্যক্তির সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়াকে বলা হয় ছিনতাই। চুরি, ডাকাতি ও ছিনতাই অর্থ সম্পর্কীয় অনাচার। কিন্তু ছিনতাইয়ের মধ্যে কেবলমাত্র অর্থ ছিনিয়ে নেওয়ার ব্যাপারটিই অন্তর্ভুক্ত নয়, বরং তা ত্রাস সৃষ্টি করে এবং ক্ষেত্রবিশেষে মানুষের জীবন ও সম্ভ্রমহানিও ঘটায়। পরানের কাজে এ ঘৃণিত অপরাধটি লক্ষণীয়। উদ্দীপকের পরান রিকশায় আরোহী মহিলাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। তার এ কাজটি ছিনতাইয়ের অন্তর্ভুক্ত। ছিনতাইয়ের সামাজিক কুফল অপরিসীম। ছিনতাইয়ের কারণে সমাজের শৃঙ্খলা নষ্ট হয়। এটা মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি করে। ছিনতাইয়ের জন্য বাইরে মানুষ নিদারুণ নিরাপত্তাহীনতার শিকার হয়। এতে মালিকের ধন-সম্পদ হুমকির সম্মুখীন হয়। ছিনতাইকারী অবস্থা বেগতিক দেখলে বা মালিক সম্পদ দিতে দেরি করলে নানারকম নির্যাতন করে। ধরা পড়ার আশঙ্কায় তারা খুনও করে। সুতরাং আমাদের সমাজ থেকে এই অনাচার দূর করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত।

উত্তর

টগরের পেশাটি ডাকাতি করাকে নির্দেশ করে, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। ডাকাতি এক ধরনের সামাজিক অনাচার। সংরক্ষিত স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পদ জোর করে দখল করাকে ডাকাতি বলে । প্রাপ্তবয়স্ক বা বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ যদি এরূপ কাজ করে তাহলে সেটা ডাকাতি বলে গণ্য হবে। যা টগরের কাজেও প্রকাশ পায়। উদ্দীপকের টগর গ্রিল কেটে অন্যের বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়। তার এ কাজটি ডাকাতিকে নির্দেশ করে। কেননা সে সংরক্ষিত স্থান বাসা-বাড়িতে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে অর্থাৎ জোরপূর্বক অন্যের সম্পদ দখল করে। তার এ কাজের ফলে সে দুনিয়া ও আখিরাতে শাস্তি ভোগ করবে। যারা এরূপ কাজ করে সমাজের কেউ তাদেরকে ভালোবাসে না এবং তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। উপরন্তু মানুষের ঘৃণা ও অভিশাপে তাদের পাশবিক জীবন চলতে থাকে। তাছাড়া যারা এরূপ কাজ করে তারা ইমান হারিয়ে ফেলে। ফলে পরকালেও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হয়। সুতরাং বলা যায়, ডাকাতি অত্যন্ত ঘৃণিত একটি অপরাধ। টগরের মধ্যে এরূপ কাজ প্রকাশ পাওয়ায় দুনিয়া ও আখিরাতে তাকে করুণ পরিণতি ভোগ করতে হবে।
HSCIslamic Studies 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।