কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হবে। ইসলামি সমাজব্যবস্থায় সমাজের প্রত্যেক সদস্যই একে অপরের প্রতি দায়িত্বশীল। তাই দায়িত্বের জায়গা থেকে সবার উচিত অপরের বিপদাপদে পাশে দাঁড়ানো এবং বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করা। কিন্তু বর্তমানে খুব কমই দেখা যায়। ভাইয়ের সাথে ভাই কিংবা পিতার সাথে সন্তানের ঝগড়া-বিবাদ লাগলে সমাজের অধিকাংশ লোক তা উপভোগ করে। ফলে সমাজে একে-অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ সমাজের বিভিন্ন সম্প্রদায়ের লোক যদি এ দ্বন্দ্ব সমাধানে হস্তক্ষেপ করতো এবং ন্যায় বিচার করতো তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতো না। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে পুরো সম্প্রদায় দায়ী হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পুরো সম্প্রদায় দায়ী হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর