শেয়ারFacebookWhatsApp

الغِيبَةُ (গিবত) অর্থ কী?

উত্তর: الغِيبَةُ (গিবত) অর্থ পরনিন্দা করা, সমালোচনা করা, কুৎসা রটনা করা ইত্যাদি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

الغِيبَةُ (গিবত) অর্থ কী?

উদ্দীপক

মিনহাজ সাহেব একজন মুদি দোকানদার। তিনি খাদ্যে ভেজাল দেন, মিথ্যা কথা বলেন এবং ব্যবসায়িক কাজে প্রতারণার আশ্রয় নেন। অপরদিকে, হাবিব সাহেব উচ্চশিক্ষিত হলেও জিহাদকে সন্ত্রাসবাদ মনে করেন। তা শুনে ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, সন্ত্রাস ও জিহাদ পরস্পর বিপরীত। কেননা সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের দৃঢ় পদক্ষেপ।

Jessore · 2025

উত্তর

الغِيبَةُ (গিবত) অর্থ পরনিন্দা করা, সমালোচনা করা, কুৎসা রটনা করা ইত্যাদি।

উত্তর

ধর্ম ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। কেননা ধর্ম মানুষকে সৎগুণাবলির অনুশীলন করতে শেখায়। অসৎ গুণাবলি বর্জনের তাগিদ দেয়। ফলে সমাজজীবন নৈতিকতাপূর্ণ হয়। তাই নৈতিকতা ধর্মেরই একটি অংশ। পক্ষান্তরে, নৈতিকতা মানুষকে সৎ জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে এবং অসৎ কর্মকাণ্ড করা থেকে বিরত রাখে, যা ধর্মকে অনুসরণ করারই নামান্তর। তাই বলা যায়, ধর্ম ও নৈতিকতা পরস্পরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকে মিনহাজ সাহেবের কর্মকাণ্ডে প্রতারণা প্রকাশ পেয়েছে। প্রতারণা অর্থ ফাঁকি দেওয়া। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থার বিপরীত অবস্থাকে উপস্থাপন করাকে প্রতারণা বলে। প্রতারণার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا অর্থ : “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন - وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ - অর্থ: "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা: ৪২) ব্যবসা-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হতে থাকবে। এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, "যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।” (ইবনে মাজাহ) তাই বলা যায়, মিনহাজ সাহেবের কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ।

উত্তর

সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব অপরিসীম। ইসলাম শান্তি, শৃঙ্খলা, ন্যায়নীতি ও ন্যায়বিচারের ধর্ম। ইসলামের এ মূলনীতি এবং মূলে উদ্দেশ্য যখন ব্যাহত বা বাধাগ্রস্ত হয়, তখন জিহাদের প্রয়োজন হয়ে পড়ে। আমাদের দুই ধরনের শত্রু আছে। যথা- ১. অভ্যন্তরীণ শত্রু অর্থাৎ নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তি এবং ২. বহিঃশত্রু অর্থাৎ ইসলামবিরোধী কাফির, মুশরিক মুনাফিক প্রভৃতি। এছাড়াও আমাদের সমাজে কিছুসংখ্যক জালিম, ফিতনা-ফাসাদ ও অশান্তি সৃষ্টিকারী আছে তারাও সত্য, ন্যায়, শান্তি ও শৃঙ্খলার শত্রু। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের সকলের বিরুদ্ধেই জিহাদ করা একান্ত আবশ্যক। জিহাদের গুরুত্ব বর্ণনা করে মহান আল্লাহ বলেন, "তোমরা আল্লাহর পথে সত্যিকারের জিহাদ কর।" (সূরা আল-হজ : ৭৮)। অন্যত্র আরও বলেন, তোমরা আল্লাহর পথে তোমাদের অর্থসম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে।” (সূরা আস-সফ : ১১) মহান আল্লাহ আরও বলেন, “আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ অব্যাহত রাখ, যতক্ষণে অশান্তি-বিশৃঙ্খলা সম্পূর্ণরূপে নির্মূল না হয়।" (সূরা আল-আনফাল : ৩৯) মূলত সন্ত্রাস ও জিহাদ দুটি বিপরীত। সন্ত্রাসকে নির্মূল করাই জিহাদের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকে যেমনটি ইমাম সাহেবের জুমার খুতবায় ফুটে উঠেছে। অতএব বলা যায়, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।