উদ্দীপকে ব্যবসায়ী -১ এর চারিত্রিক গুণাবলি আমার পাঠ্য পুস্তকের হালাল পন্থায় উপার্জনের দিকটি- ইঙ্গিত করে।উদ্দীপকের ব্যবসায়ী-১ এর চারিত্রিক গুনাবলিতে রয়েছে, সৎ ভাবে ব্যবসা করেন, কাউকে ঠকান না, ওজনে কম দেন না, পণ্যের দোষ ত্রুটি বিক্রেতার নিকট গোপন করেন না। ভালো মন্দ মিশিয়ে বিক্রি করেন না। শরিযত সম্মত পন্থায় ব্যবসা-বাণিজ্য করাকে হালাল উপার্জন বলা হয়। যেমনঃ সঠিকভাবে ওজন করে পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে ক্রয়-বিক্রয়, শরিয়তের বিধান লঙ্ঘন না করে চাকরি করা সম্পদের মালিকের নির্দেশ মোতাবেক কর্তব্যপরায়ণতার সাথে শ্রম বিনিয়োগ করা। শিল্প কারখানায় শ্রমিকদের হক আদায় করে পণ্য উৎপাদন ও বিক্রি ইত্যাদি। আল্লাহ তায়ালা মানুষকে হালাল জীবিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন। হালাল উপার্জন করলে আল্লাহর নির্দেশ পালন করা হয় এবং হযরত মুহাম্মদ (স.)- এর আদর্শের অনুসরণ করা হয়। আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে আল্লাহ তাদের ভালোবাসেন। রাসুলুল্লাহ (স) সর্বদা হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। মানুষ যদি হালাল উপার্জন করে তাহলে সে সওয়াব পায়। এমনকি এর মাধ্যসে সে ইবাদত কবুল এবং গুনাহ মাফের নিশ্চয়তাও পায়- যার অনিবার্য প্রতিদান হলো আখিরাতের সাফল্য লাভ। মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শাহিদদের সাথে থাকবে।রাসুলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন-"যে ব্যক্তি হালাল উপার্জন দিয়ে তার পরিবার প্রতিপালনের চেষ্টা করে সে যেন আল্লাহর পথের মুজাহিদ।" সুতরাং বলা যায় ব্যবসায়ী-১ হালাল পন্থায় উপার্জন করে।