শেয়ারFacebookWhatsApp

মিথ্যা বর্জনীয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার আরবি প্রতিশব্দ হলো কিষব। প্রকৃত ঘটনা বা অবস্থার বিপরীত বর্ণনা, বিকৃত বা পরিবর্তিতভাবে উপস্থাপনই হলো মিথ্যা। যারা এরূপ করে তাদেরকে বলে মিথ্যাবাদী, মিথ্যার মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংয় হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী সত্যি সত্যি বিপদে পড়লেও যদি কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহ্বান করে তার ডাকে কেউ সাড়া দেয় না কারণ তার কথার প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক করতে চায় না। মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যার মাধ্যমে মানুষ বেশি বেশি পাপকর্মে জড়িয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যা একজন মানুষের ধ্বংসের চরম রূপ, সুতরাং বোঝা গেল যে, মিথ্যা মানুষের উভয় জাহানকেই ধ্বংস করে দেয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মিথ্যা বর্জনীয় কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

একদিন মসজিদের ইমাম সাহেব তার আলোচনায় বলছিলেন যে, মহানবি (স.) এবং খোলাফায়ে রাশেদীন রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সততা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছিলেন। একবার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এক মুহিলা চুরির অপরাধে ধরা পড়লে, মহানবি (স.) তার হাত কাটার নির্দেশ দেন এবং তিনি আরও বলেন, 'আমার মেয়ে ফাতেমাও যদি এ কাজ করত তাহলে আর হাতও কাটা যেত।' শেষে তিনি কুরআনের নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন। 'আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক যেন না হয়।'

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া।

উত্তর

মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার আরবি প্রতিশব্দ হলো কিষব। প্রকৃত ঘটনা বা অবস্থার বিপরীত বর্ণনা, বিকৃত বা পরিবর্তিতভাবে উপস্থাপনই হলো মিথ্যা। যারা এরূপ করে তাদেরকে বলে মিথ্যাবাদী, মিথ্যার মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংয় হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী সত্যি সত্যি বিপদে পড়লেও যদি কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহ্বান করে তার ডাকে কেউ সাড়া দেয় না কারণ তার কথার প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক করতে চায় না। মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যার মাধ্যমে মানুষ বেশি বেশি পাপকর্মে জড়িয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যা একজন মানুষের ধ্বংসের চরম রূপ, সুতরাং বোঝা গেল যে, মিথ্যা মানুষের উভয় জাহানকেই ধ্বংস করে দেয়।

উত্তর

উদ্দীপকে মহানবি (সা.) এর বক্তব্যে 'আদল' এর বহিঃপ্রকাশ ঘটেছে। আদল অর্থ ন্যায়বিচার। ইসলামি পরিভাষায়, ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী যথাযথভাবে আল্লাহর হক আদায় এবং মানবসমাজে যার যা প্রাপ্য তাকে তা পুরাপুরি প্রদান করাকে আদল বলে।আদল হবে কুরআন সুন্নাহভিত্তিক। এতে যাতাপিতা, পুত্র, কণ্যা, আত্মীয়-অনাত্মীয়, আপর-পর, উঁচু-নিচু, ইতর ভদ্র, ধনী-দরিদ্র, সবল-দুর্বলের ভেদাভেদ নেই। সবাই সমান, কাউকে অনুগ্রহ করতে গিয়ে কারও প্রতি নিগ্রহ করা যাবে না। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ যা অবতীর্ণ করেছেন, সে অনুসারেই তাদের মধ্যে বিচার করবে, তোমার কাছে যে সত্য এসেছে তা পরিহার করে তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না।” (সূরা মায়িদা: ৪৮) মহানবি (সা.) ছিলেন ন্যায়বিচারের মূর্ত প্রতীক। তাঁর কাছে আপন-পর, ধনী-দরিদ্রের পার্থক্য ছিল না। কুরাইশ বংশের এক মহিলা চুরির অপরাধে ধরা পড়েছিল। রাসুল (সা.) তার হাত কাটার নির্দেশ দিলেন। মহিলাটি সম্ভ্রান্ত বংশের বিধায় কেউ কেউ তার শাস্তি লাঘব করার সুপারিশ করেছিলেন। মহানবি (সা.) রাগান্বিত হয়ে বললেন, "আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত, তাহলে তারও হাত আমি কেটে দিতাম।” তিনি আরও বলেন, “পূর্বপবর্তী জাতিগুলো এ আদলের অভাবেই ধ্বংস হয়ে গেছে।”উপরিউক্ত ঘটনায় আপন-পর ভেদাভেদ না করে আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত ফুটে উঠেছে।

উত্তর

উল্লিখিত কুরআনের আয়াতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বা ন্যায়বিচারের অভাবে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু সমাজে আদল ন্যায়বিচার করা হলে অপরাধ এবং অপরাধীর সংখ্যা কমে যায়।কারণ মানুষ তখন বুঝতে পারে যে অপরাধ করে অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই তখন তারা অপরাধ করতে সাহস পায় না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক।" (সূরা আন-নূর: ২)আদল বা ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তিশৃঙ্খলা, জানমাল ও মান-সম্মানের নিরাপত্তা রক্ষিত হতে পারে না। তাই সমাজকে শান্তিপূর্ণ ও আবাসযোগ্য করার নিমিত্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কুরআনের আয়াতে ইঙ্গিতকৃত বিষয় হলো আদল বা ন্যায়বিচার। আর আদলের সামাজিক গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paperইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।