উদ্দীপকে জনাব হাসান প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উদাসীন। আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। আমাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে তারাই প্রথম এগিয়ে আসেন। কোনো বিপদ হলে, অসুখ হলে তারা সেবা করেন, যত্ন নেন, বিবাহশাদি বা যেকোনো অনুষ্ঠানে তারা সাহায্য-সহযোগিতা করেন। প্রতিবেশী কারা? এ সম্পর্কে মহানবি (সা.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নিজের ঘর থেকে সামনে, পিছনে, ডানে ও বামে চল্লিশ ঘর পর্যন্ত সবাই প্রতিবেশী।” (ইবনে হিব্বান) মূলত স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী কিংবা সাময়িকভাবে আশপাশে অবস্থানকারী তথা চলার পথে সহযাত্রীরাও প্রতিবেশী বলে গণ্য হবে।এক প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর কতিপয় হক রয়েছে। যেমন-এক প্রতিবেশী অপর প্রতিবেশীর জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করবে। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিবে। বিপদে-আপদে শ্রম দিয়ে অথবা অর্থসম্পদ দিয়ে সাহায্যে-সহযোগিতা করবে। প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাদ্যদান করবে। রাসুল (সা.) বলেন, "তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা করো।” (বুখারি)
উদ্দীপকে জনাব হাসান অঢেল সম্পদের মালিক। অপরদিকে তার প্রতিবেশী রহমত আলী অভাবগ্রস্ত। কিন্তু জনাব হাসান প্রতিবেশীর হক আদায় করেন না। তাদের খোঁজখবর নেন না, সাহায্য-সহযোগিতা করেন না। তাই বলা যায়, হাসান প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উদাসীন।