শেয়ারFacebookWhatsApp

'কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ'- ব্যাখ্যা কর।

উত্তর: মনের খেয়াল খুশিমতো চলার নামই হলো প্রবৃত্তির দাসত্ব। আর শরিয়তবিরোধী কাজে মনের আনুগত্য হলো কু-প্রবৃত্তি। এই কু প্রবৃত্তির দমনকে মহানবি (সা.) জিহাদে আকবার বলে ঘোষণা করেছেন। তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পর তিনি বলেন, আরও একটি ক্ষুদ্র জিহাদ থেকে একটি বৃহৎ জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, "বৃহত্তম জিহাদ কী? তিনি বললেন কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ।" (বায়হাকি) তাকওয়া অবলম্বনের মাধ্যমে এ জিহাদ করা যায়। এ ধরনের জিহাদের মাধ্যমে ব্যক্তি ও সমাজ থেকে অন্যায়, অনাচার ও পাপ-পঙ্কিলতা দূর হয়। ফলে ন্যায়নীতিভিত্তিক শান্তিময় সমাজ গড়ে ওঠে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব হাসান একজন বড় ব্যবসায়ী। তার অঢেল সম্পদ রয়েছে। তার পাশে বসবাস করে দিনমজুর রহমত আলী। দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। যেদিন কাজ পায় না সেদিন তার চুলায় হাড়ি উঠে না। কিন্তু হাসান সাহেব কখনো রহমত আলীর খোঁজখবর নেন না।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

'মাসজিদ' শব্দের অর্থ সিজদার স্থান।

উত্তর

মনের খেয়াল খুশিমতো চলার নামই হলো প্রবৃত্তির দাসত্ব। আর শরিয়তবিরোধী কাজে মনের আনুগত্য হলো কু-প্রবৃত্তি। এই কু প্রবৃত্তির দমনকে মহানবি (সা.) জিহাদে আকবার বলে ঘোষণা করেছেন। তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পর তিনি বলেন, আরও একটি ক্ষুদ্র জিহাদ থেকে একটি বৃহৎ জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, "বৃহত্তম জিহাদ কী? তিনি বললেন কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ।" (বায়হাকি) তাকওয়া অবলম্বনের মাধ্যমে এ জিহাদ করা যায়। এ ধরনের জিহাদের মাধ্যমে ব্যক্তি ও সমাজ থেকে অন্যায়, অনাচার ও পাপ-পঙ্কিলতা দূর হয়। ফলে ন্যায়নীতিভিত্তিক শান্তিময় সমাজ গড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব হাসানের কর্মকাণ্ডে প্রতিবেশীর অধিকার লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে।প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করা প্রতিবেশীর কর্তব্য। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্যমান করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি)তিনি আরও বলেছেন, "যার প্রতিবেশী ক্ষুধা অবস্থায় রাত্রি যাপন করে, সে আমার ওপর প্রকৃত ইমান আনেনি।” (মুসনাদে দারিমি) রাসুল (সা.) প্রতিবেশীর সাথে সদাচারণ করার নির্দেশ দিয়েছেন। বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করা প্রতিবেশীর কর্তব্য।উদ্দীপকের উল্লিখিত জনাব হাসান সম্পদশালী হওয়া সত্ত্বেও প্রতিবেশীর খোঁজ নেন না। অভাবগ্রস্ত প্রতিবেশীর সহযোগিতা করেন না, তার এরূপ কর্মকাণ্ডে ইসলামে বর্ণিত প্রতিবেশীর অধিকার ও কর্তব্য লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব হাসান প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উদাসীন। আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। আমাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে তারাই প্রথম এগিয়ে আসেন। কোনো বিপদ হলে, অসুখ হলে তারা সেবা করেন, যত্ন নেন, বিবাহশাদি বা যেকোনো অনুষ্ঠানে তারা সাহায্য-সহযোগিতা করেন। প্রতিবেশী কারা? এ সম্পর্কে মহানবি (সা.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নিজের ঘর থেকে সামনে, পিছনে, ডানে ও বামে চল্লিশ ঘর পর্যন্ত সবাই প্রতিবেশী।” (ইবনে হিব্বান) মূলত স্থায়ী বা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী কিংবা সাময়িকভাবে আশপাশে অবস্থানকারী তথা চলার পথে সহযাত্রীরাও প্রতিবেশী বলে গণ্য হবে।এক প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর কতিপয় হক রয়েছে। যেমন-এক প্রতিবেশী অপর প্রতিবেশীর জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করবে। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিবে। বিপদে-আপদে শ্রম দিয়ে অথবা অর্থসম্পদ দিয়ে সাহায্যে-সহযোগিতা করবে। প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাদ্যদান করবে। রাসুল (সা.) বলেন, "তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা করো।” (বুখারি) উদ্দীপকে জনাব হাসান অঢেল সম্পদের মালিক। অপরদিকে তার প্রতিবেশী রহমত আলী অভাবগ্রস্ত। কিন্তু জনাব হাসান প্রতিবেশীর হক আদায় করেন না। তাদের খোঁজখবর নেন না, সাহায্য-সহযোগিতা করেন না। তাই বলা যায়, হাসান প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উদাসীন।
HSCIslamic Studies 1st Paperইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।