শেয়ারFacebookWhatsApp

মোহরানা কার অধিকার?

উত্তর: মোহরানা স্ত্রীর অধিকার।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মোহরানা কার অধিকার?

উদ্দীপক

রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার মায়ের অপারেশন করাতে হবে, খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা। রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা বললো চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন কর।

Comilla · 2017

উত্তর

মোহরানা স্ত্রীর অধিকার।

উত্তর

ইসলামি পরিবার শিক্ষামূলক কার্যাবলি সম্পাদনের মাধ্যমে শিক্ষালয় হিসেবে ভূমিকা পালন করে। আমরা জানি পারিবারিক জীবনে ছোট-বড় সকল সদস্যের নৈতিক চরিত্র গঠন ও উৎকর্ষ সাধনের এক বিশেষ সুযোগ রয়েছে। পরিবারে সন্তানকে আদব-কায়দা, আচার-আচরণ, ভালো অভ্যাস, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। তাই ইসলামি পরিবারকে শিক্ষালয় হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকের রাশেদের কার্যকলাপ তথা মায়ের প্রতি দায়িত্ব পালন করা প্রশংসনীয় কাজ।রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একটি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে ঢাকায় নিয়ে এসে একটি হাসপাতালে ভর্তি করেন। তার এ কাজে মায়ের সেবা অগ্রাধিকার পেয়েছে।মা সন্তানকে গর্ভে ধারণ করে সীমাহীন কষ্ট সহ্য করেন, দীর্ঘ দুই বছর ধরে দুগ্ধপান করান এবং লালন-পালন করেন। মাতা অসুস্থ হলে সন্তানদের দায়িত্ব তাদের সেবা করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, পরম মমতার রোগাগ্রস্থ মাতাপিতার পরিচর্যার ভার নেওয়া। রাসুল (স.) বলেন "সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহর রাসুল (স) কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার মাতাপিতার দুই জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না।" (সহিহ মুসলিম)তাই প্রত্যেকটি সন্তানের উচিত পিতামাতার সাথে উত্তম আচরণ করা, তাদের বার্ধক্যে বা অসুস্থতায় সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করা। যেমনটি উদ্দীপকের রাশেদ করেছেন তার মায়ের সাথে। রাশেদের এরূপ কার্যকলাপ সত্যিই প্রশংসনীয়।

উত্তর

উদ্দীপকের ফাতেমার কর্মকাণ্ডটি যথার্থ সহানুভূতিপূর্ণ। সমাজজীবনে এরূপ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।উদ্দীপকের রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় চাকরি করেন। একদিন তার মায়ের ভীষণ অসুস্থতার কথা শুনতে পেয়ে তিনি দ্রুত মাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানালেন, তার মায়ের অপারেশনে প্রায় এক লক্ষ টাকা প্রয়োজন। রাশেদ চিন্তিত হলে তার স্ত্রী বললেন, চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন করাও। রাশেদের স্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে একজন সত্যিকারের আদর্শবান স্ত্রীর বক্তব্য ফুটে ওঠেছে।স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর জন্য স্ত্রী হলো মহান আল্লাহ তায়ালার এক মহা নিয়ামত আবার স্ত্রীর জন্য স্বামীও আল্লাহ তায়ালার অপার নিয়ামত। একজনের অভাবে অন্যজন সহযোগী ও অর্ধাঙ্গ। এ কারণেই স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী ও সহধর্মিনী। অপরদিকে স্বামীও স্ত্রীর জীবন সঙ্গী, রক্ষক ও নিরাপদ আশ্রয়স্থল। তারা একটি পাখির দুটি ডানার ন্যায়। সমাজের প্রতিটি স্ত্রী যদি তার স্বামীর বিপদের দিনে সাহায্য-সহযোগিতা করে, মানসিক ভাবে সান্ত্বনা দেয় তাহলে স্বামীর কাজ সহজ হয়ে যায়। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করলে পারিবারিক জীবন শান্তিময় হয়ে ওঠে। যার প্রত্যক্ষ প্রভাবে সমাজজীবনও শান্তি ও সৌহার্দপূর্ণ হয়ে ওঠে।
HSCIslamic Studies 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।