শেয়ারFacebookWhatsApp

'পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম'- ব্যাখ্যা করো।

উত্তর: পিতামাতার সাথে সদাচরণ ও তাদের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা যায়। পিতামাতা হলেন সন্তানের সবচেয়ে আপনজন। তাদের সেবাযত্ন ও তাদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। এতে জান্নাত লাভের পথ সহজ হয়। আর পিতামাতাকে কষ্ট দিলে বা তাদের অবাধ্য হলে আল্লাহ তায়ালা ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্যতার পরিণতি হলো জাহান্নাম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

নাজিম পরিবারের বড় সন্তান। হঠাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার বাবা মৃত্যুবরণ করলে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। সে পরিবারের হাল ধরে এবং ব্যবসা-বাণিজ্য করে ভাই-বোনদের লেখাপড়া করায়। ভাই নাহিদ এখন ডাক্তার আর বোন নাফিসা কলেজের অধ্যাপক। অপরদিকে নাজিমের ধনাঢ্য বন্ধু নোমান স্ত্রীকে নিয়ে শহরে থাকে। মা-বাবার খোঁজ-খবর রাখে না। বাবার মৃত্যুর পর সে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সেখানে অসুস্থ হয়ে মা মারা যান। ইমাম সাহেব জানাযা পড়াতে এসে বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'ধ্বংস হোক সেই ব্যক্তি, যে পিতামাতা দু'জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না'।

Rajshahi · 2018

উত্তর

সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।

উত্তর

পিতামাতার সাথে সদাচরণ ও তাদের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা যায়। পিতামাতা হলেন সন্তানের সবচেয়ে আপনজন। তাদের সেবাযত্ন ও তাদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। এতে জান্নাত লাভের পথ সহজ হয়। আর পিতামাতাকে কষ্ট দিলে বা তাদের অবাধ্য হলে আল্লাহ তায়ালা ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্যতার পরিণতি হলো জাহান্নাম।

উত্তর

বাবার মৃত্যুর পর নাজিম তার ভাইবোনদের প্রতি অভিভাবকের দায়িত্ব পালন করেছে।ইসলামি পরিবারে বড় ভাইবোনদের কর্তব্য হলো ছোটদেরকে স্নেহ করা, তাদের খোঁজখবর নেওয়া, যত্ন এবং পরিচর্যা করা। পিতার অবর্তমানে ছোট ভাইবোনদের দায়িত্ব নেওয়া সক্ষম ও সচ্ছল বড় ভাইবোনদের অবশ্যকর্তব্য। ছোট ভাইবোনদের পড়াশোনা, চাকরি, বিবাহ প্রভৃতি কাজ সম্পাদন করা বড়দের কর্তব্য, যা নাজিমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।উদ্দীপকের নাজিম পরিবারের বড় সন্তান। ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ তার বাবার মৃত্যুর পর সে পরিবারের হাল ধরে। ব্যবসায় করে ভাইবোনদের লেখাপড়া করায়। তার ভাই এখন ডাক্তার এবং বোন কলেজের অধ্যাপক। অর্থাৎ বাবার অবর্তমানে নাজিম সঠিক দায়িত্ব নিয়ে তার ভাইবোনদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাজিমের এসব কর্মকাণ্ড পরিবারের বড় ভাই হিসেবে তার অভিভাবকসুলভ দায়িত্ব পালনকেই নির্দেশ করে। বস্তুত বাবার অবর্তমানে বড় ভাইকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, যা নাজিম যথাযথভাবে পালন করেছে। প্রত্যেক পিতৃহীন পরিবারের বড় ভাইবোনেরা যদি ছোটদের প্রতি নাজিমের মতো সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে দেশের প্রতিটি পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন।

উত্তর

উদ্দীপকের নাজিমের ধনী বন্ধু নোমানের আচরণে মাতাপিতার প্রতি কর্তব্যে অবহেলার বহিঃপ্রকাশ ঘটেছে।ইসলামি পরিবারে মাতাপিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো- তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য হলো তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা, ওয়াসিয়ত পূর্ণ করা, ঋণ পরিশোধ করা এবং তাদের জন্য দোয়া ও ইসতিগফার করা ইত্যাদি। নোমানের আচরণে মাতাপিতার প্রতি এসব কর্তব্য পালনে অবহেলার প্রকাশ ঘটেছে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নোমান তার স্ত্রীকে নিয়ে শহরে থাকে। সে তার মা-বাবার কোনো খোঁজখবর রাখে না। বাবার মৃত্যুর পর সে মাকে নিজের কাছে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেখানে অসুস্থ হয়ে তার মা মারা যায়। নোমানের এসব কাজের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে, সে তার মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেনি। অথচ মাতাপিতার প্রতি কর্তব্য পালন করতে আল্লাহ তায়ালা স্পষ্টভাষায় নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন- 'তোমরা মাতাপিতার সাথে সদাচরণ করো।' (সুরা আন-নিসা: ৩৬) তাদের প্রতি কর্তব্য পালনে অবহেলা করলে জাহান্নাম অনিবার্য।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইমাম সাহেব মাতাপিতাকে অবহেলাকারীর ধ্বংস কামনা করে রাসুলুল্লাহ (স) এর দেওয়া যে বক্তব্যটি তুলে ধরেছেন তা যথার্থ।
HSCIslamic Studies 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।