'স্বামী-স্ত্রী একে অপরের পরিপুরক'- ব্যাখ্যা করো।
উত্তর: স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও মর্যাদা এবং তাদের পরিপূরক হওয়ার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তায়ালা বলেন, 'তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ' (সুরা আল-বাকারা: ১৮৭)। ইসলামি পরিবারে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারের সমান। তারা একে অন্যের পরিপূরক। স্বামী ও স্ত্রী পরস্পরকে যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার দেবেন। স্বামী-স্ত্রী যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং কেউ যেন কখনও অন্যকে হেয় না করে এজন্য আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বা ভূষণ হিসেবে আখ্যায়িত করেছেন। এ থেকে বোঝা যায় স্বামী-স্ত্রী পরস্পরের পরিপূরক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'স্বামী-স্ত্রী একে অপরের পরিপুরক'- ব্যাখ্যা করো।
উত্তর