শেয়ারFacebookWhatsApp

'গনিমত' শব্দের অর্থ কী?

উত্তর: গনিমত শব্দের অর্থ যুদ্ধলব্ধ সম্পদ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'গনিমত' শব্দের অর্থ কী?

উদ্দীপক

তালিব সাহেব দুই মেয়ে ও এক ছেলে রেখে মারা যান। তালিব সাহেবের একমাত্র পুত্রসন্তান মনির পিতার রেখে যাওয়া সমস্ত সম্পদ একাই ভোগ করতে থাকে। কিছুদিন পর দুই বোন আবিদা ও জবেদা বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ চাইলে মনির তাদের সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দুই বোন এলাকার চেয়ারম্যান ইসহাক সাহেবের কাছে অভিযোগ দেয়। চেয়ারম্যান সাহেব মনিরকে ইসলামি শরিয়ত মোতাবেক বোনদের প্রাপ্য তাদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। বাধ্য হয়ে মনির দুই বোনের প্রাপ্য সম্পদ তাদের বুঝিয়ে দেয়।

Comilla · 2019

উত্তর

গনিমত শব্দের অর্থ যুদ্ধলব্ধ সম্পদ।

উত্তর

প্রকৃত মুমিনরাই আদল প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা অর্জনে সক্ষম হয়। আদল বা ন্যায়বিচারহীন ব্যক্তি প্রকৃত মুসলিম নয়। কারণ যে ব্যক্তি অন্যায় বিচার করে তার মাঝে আল্লাহভীতি থাকে না। মানুষ তখনই আদল অনুশীলন করে যখন তার মধ্যে সর্বত্র আল্লাহর উপস্থিতি সম্পর্কে ভয় থাকে। এজন্য সে অন্যায় বিচার করতে পারে না। ফলে সে আল্লাহর পরম ভালোবাসার পাত্রে পরিণত হয়।

উত্তর

বোনদেরকে বাদ দিয়ে মনিরের একা তার পিতার সম্পদ ভোগের কাজটি শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। কুরআন ও হাদিসে ইবাদতের পাশাপাশি ভাই-বোনদের অধিকার আদায়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ভাই-বোনদের সাথে সদাচরণ করা, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা, মিরাস বা উত্তরাধিকারের অধিকার দেওয়া ইত্যাদির ব্যাপারে ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মনিরের কর্মকাণ্ডে উপেক্ষা করার চিত্র দেখা যায়। উদ্দীপকে তালিব সাহেবের একমাত্র পুত্র সন্তান মনির। এছাড়াও তালিব সাহেবের আরো দুই মেয়ে রয়েছে। তিনি এই তিন সন্তানকে রেখে মৃত্যুবরণ করলে মনির একাই তার পিতার সম্পত্তি ভোগ করতে থাকে। কিছুদিন পর দুই বোন আবিদা ও জবেদা বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইলে মনির তা অস্বীকার করে এবং খারাপ ব্যবহার করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় । ইসলামের দৃষ্টিতে তার এ কর্মকাণ্ড মোটেও সঠিক নয়। আল্লাহ তায়ালা বলেন 'তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও' (সুরা বনি ইসরাইল:২৬)। সুতরাং আল্লাহর আদেশ অমান্য করে এবং বোনদেরকে সম্পত্তির অধিকার না দিয়ে মনির বড় অন্যায় কাজ করেছে। এর জন্য পরকালে তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।

উত্তর

হ্যাঁ, ভাইবোনদের পারস্পরিক অধিকার আদায় সম্পর্কিত চেয়ারম্যান ইসহাক সাহেবের নির্দেশটি যথার্। পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ তায়ালা ভাইবোনের প্রতি কর্তব্য পালন ও তাদের অধিকার আদায় করার নির্দেশ দিয়েছেন। পিতামাতার প্রতি কর্তব্য পালনের পরেই আল্লাহ নিকটাত্মীয়দের অধিকার আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। এদের মধ্যে ভাইবোনদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সবচেয়ে বেশি। ভাইবোনের অধিকারের মধ্যে অন্যতম হলো, পিতামাতার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে শরিয়তের বিধান অনুযায়ী যার যার প্রাপ্য তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। চেয়ারম্যান ইসহাক সাহেবের নির্দেশেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের মনির তার বোনদেরকে বাবার সম্পদের অধিকার না দিতে চাইলে চেয়ারম্যান ইসহাক সাহেব তাকে ইসলামি শরিয়ত মোতাবেক বোনদের প্রাপ্য দেওয়ার নির্দেশ দেন। মনিরকে উত্তরাধিকার আদায়ের ব্যাপারে নির্দেশ দিয়ে চেয়ারম্যান সাহেব সঠিক কাজটি করেছেন। আপনজনদের প্রতি অধিকার আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, 'তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও' (সুরা বনি ইসরাইল: ২৬)। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, 'বড় ভাইদের তাদের ছোটদের ওপর তেমন অধিকার রয়েছে যেমন পিতার অধিকার আছে সন্তানের ওপর, (বায়হাকি)। এ হাদিসে বড় ভাইদেরকে অভিভাবক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর অভিভাবক কখনোই ছোটদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেন না। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মনিরকে বোনদের প্রাপ্য অধিকার আদায়ের নির্দেশ দিয়ে চেয়ারম্যান ইসহাক সাহেব মূলত আল্লাহ ও রাসুল (স) এর নির্দেশ পালনেরই উপদেশ দিয়েছেন। তাই তার নির্দেশটি যথার্থ।
HSCIslamic Studies 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।