হ্যাঁ, ভাইবোনদের পারস্পরিক অধিকার আদায় সম্পর্কিত চেয়ারম্যান ইসহাক সাহেবের নির্দেশটি যথার্।
পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ তায়ালা ভাইবোনের প্রতি কর্তব্য পালন ও তাদের অধিকার আদায় করার নির্দেশ দিয়েছেন। পিতামাতার প্রতি কর্তব্য পালনের পরেই আল্লাহ নিকটাত্মীয়দের অধিকার আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। এদের মধ্যে ভাইবোনদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সবচেয়ে বেশি। ভাইবোনের অধিকারের মধ্যে অন্যতম হলো, পিতামাতার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে শরিয়তের বিধান অনুযায়ী যার যার প্রাপ্য তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। চেয়ারম্যান ইসহাক সাহেবের নির্দেশেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকের মনির তার বোনদেরকে বাবার সম্পদের অধিকার না দিতে চাইলে চেয়ারম্যান ইসহাক সাহেব তাকে ইসলামি শরিয়ত মোতাবেক বোনদের প্রাপ্য দেওয়ার নির্দেশ দেন। মনিরকে উত্তরাধিকার আদায়ের ব্যাপারে নির্দেশ দিয়ে চেয়ারম্যান সাহেব সঠিক কাজটি করেছেন। আপনজনদের প্রতি অধিকার আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, 'তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও' (সুরা বনি ইসরাইল: ২৬)। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, 'বড় ভাইদের তাদের ছোটদের ওপর তেমন অধিকার রয়েছে যেমন পিতার অধিকার আছে সন্তানের ওপর, (বায়হাকি)। এ হাদিসে বড় ভাইদেরকে অভিভাবক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর অভিভাবক কখনোই ছোটদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেন না।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মনিরকে বোনদের প্রাপ্য অধিকার আদায়ের নির্দেশ দিয়ে চেয়ারম্যান ইসহাক সাহেব মূলত আল্লাহ ও রাসুল (স) এর নির্দেশ পালনেরই উপদেশ দিয়েছেন। তাই তার নির্দেশটি যথার্থ।