শেয়ারFacebookWhatsApp

পরিবার কাকে বলে?

উত্তর: সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পরিবার কাকে বলে?

উদ্দীপক

জনাব হাসান ও মিসেস হাসানের একমাত্র সন্তান নাহিদ। প্রাচুর্যে ও আদরে সে বড় হয়ে উঠেছে। কিন্তু আদব-কায়দা শিষ্টাচারের বড় অভাব। ধর্মীয় বিধি-বিধান যেমন মানে না তেমনি শরিয়তের শিক্ষাও তার নেই। নাহিদ বর্তমানে সংসারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সাথে খারাপ ব্যবহার করে। শেষ বয়সে সন্তানের কারণে সমাজে তারা অপদস্ত হচ্ছেন।

Dhaka · 2018

উত্তর

সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।

উত্তর

ইসলামি পরিবারের সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পিতার ওপর ন্যস্ত থাকায় ইসলামি পরিবারের কর্তা হলেন পিতা। শরিয়তের বিধান অনুযায়ী ইসলামি পরিবারে পিতা হলেন প্রধান কর্তা। পরিবারের যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব তার। তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করেন। ইসলামি পরিবারে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও বাসস্থানের ব্যবস্থাও পিতা করে থাকেন। আল্লাহ তায়ালা বলেন- 'পুরুষরা নারীর কর্তা, কেননা আল্লাহ তাদের একজনের ওপর অন্যজনের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এটা এজন্য যে পুরুষরা তাদের ধনসম্পদ ব্যয় করে।' (সুরা আন-নিসা: ৩৪)

উত্তর

জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদের অধিকার আদায় তথা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ইসলামি শরিয়তের বিধানমতে, সন্তান জন্মদানের পর পিতামাতাকে তার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সন্তানকে শিষ্টাচার, ভদ্রতা-নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সততার শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতা সন্তানকে সমাজ ও রাষ্ট্রের প্রথা, আইনকানুন, প্রশংসনীয় ও মানবিক গুণাবলি ইত্যাদি শিক্ষা দেবে। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। পিতামাতার কাছ থেকে এসব শিক্ষা পাওয়া সন্তানের অধিকার; যে অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে জনাব হাসান ও মিসেস হাসান।উদ্দীপকের জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদকে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেননি। এছাড়া সে পরিবার থেকে আদব-কায়দা ও শিষ্টাচারের শিক্ষা না পাওয়ায় তার মধ্যে এসব গুণ অনুপস্থিত। সে ধর্মের বিধিবিধান পালন তো করেই না, বরং এ সম্পর্কে তার কোনো ধারণাও নেই। তাই সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এবং পরিবারের প্রতি কোনো কর্তব্য পালন করে না। এর জন্য তার পিতামাতাই দায়ী। সুতরাং বলা যায়, সন্তানকে যথার্থ শিক্ষায় শিক্ষিত না করে জনাব হাসান ও মিসেস হাসান দম্পতি সন্তানের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে।

উত্তর

উদ্দীপকের নাহিদের কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি সমর্থন করি না।সমাজের প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে মুসলিমদের রয়েছে কিছু বিশেষ দায়িত্ব। আল্লাহ তায়ালা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই একজন মুসলিমের প্রধান কর্তব্য হলো যথাযথভাবে আল্লাহর ইবাদত করা। এছাড়াও মাতাপিতা, ভাইবোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের প্রতি মানুষের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন না করাকে কর্তব্যে অবহেলা বলে; যা নাহিদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পিতামাতার একমাত্র সন্তান নাহিদ আদরে বড় হয়ে উঠলেও তার মধ্যে আদব-কায়দা ও শিষ্টাচার অনুপস্থিত। সে ধর্মীয় বিধিবিধান মানে না। পরিবারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সাথে খারাপ ব্যবহার করে। নাহিদের কারণে শেষ বয়সে তার পিতামাতা সমাজে অপদস্থ হচ্ছেন। তার এসব কাজের মাধ্যমে কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের বিষয়টি প্রকাশিত হয়েছে, যা ব্যক্তি ও সমাজজীবনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে। কর্তব্যে অবহেলার কারণে সমাজের সব শ্রেণির মানুষ বিভিন্ন সমস্যার শিকার হয়। একজন ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণে যেমন রোগীর জীবন বিপন্ন হতে পারে, তেমনি একজন গাড়িচালকের কর্তব্যে অবহেলার কারণে যাত্রীদের জীবনহানি ঘটতে পারে।তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া এবং যথাযথভাবে কর্তব্য পালন করা।
HSCIslamic Studies 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।