রাসেলের কাজের পরিণতি বর্ণনা কর।
উত্তর: রাসেল পিতামাতার প্রতি কর্তব্য পালন করেনি। যার পরিণতি দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি।পিতামাতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিশেষভাবে সেব যত্ন করা প্রয়োজন। দরিদ্র বা অসহায় হলে তাদের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, "বলুন, তোমরা যে সম্পদ ব্যয় কর, তা তোমাদের পিতামাতার ও নিকটাত্মীদের জন্য ব্যয় কর।" (সূরা আল-বাকারা: ২১৫)পিতামাতার অসুখ-বিসুখ হলে যত্নসহকারে যে সেবাশুশ্রুষা করা প্রয়োজন। কোন অবস্থাতেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্যতার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না।মহানবি (সা.) বলেছেন, "আল্লাহ তায়ালা চাইলে সব গুনাহই ক্ষমা করে দিবেন। কিন্তু পিতামাতার অবাধ্যতার অপরাধ ক্ষমা করবেন না এবং এ ধরনের গুনাহগারদের শাস্তি মৃত্যু পূর্বে দুনিয়াতেই দেওয়া হয়ে থাকে।” (বায়হাকি)উদ্দীপকে রাসেল অসুস্থ পিতামাতার সেবাশুশ্রুষা করে না। তাদের খোঁজখবর নেয় না। এমনকি দরিদ্র পিতামাতার ভরণপোষণের দায়িত্ব পালন করে না। তাই রাসেল পিতামাতার প্রতি তার কর্তব্য পালন করেনি। আর পিতামাতার প্রতি কর্তব্য পালন না করার কারণে সে দুনিয়াতে যেমন শাস্তি ভোগ করবে তেমনি পরকালেও কঠিনতম শাস্তির সম্মুখীন হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রাসেলের কাজের পরিণতি বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর