শেয়ারFacebookWhatsApp

"একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান।"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: "একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান।" উক্তিটি যথার্থ। পরিবার হচ্ছে শিশুর জন্য পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান। কারণ শিশুরা গড়ে ওঠে পরিবার থেকে। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, সে শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। সুতরাং একটি পূর্ণাঙ্গ কল্যাণকর রাষ্ট্র, সমাজগঠন করতে হলে একটি আদর্শ পরিবারের বিকল্প নেই। আর এ আদর্শ পরিবার গঠন করতে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান রয়েছে। যেমন- আদর্শ পরিবার গঠনের প্রাথমিক ও মৌলিক ধাপ হলো বিবাহ করা যাতে অবৈধ জৈবিক চাহিদা ও লালসা থেকে নিজেদের মুক্ত রেখে এক নৈতিক, পবিত্র ও পরিশুদ্ধ জীবনের দিকে ধাবিত হওয়া যায় এজন্য ইসলামে বিবাহের মাধ্যমে পরিবার গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। আদর্শ পরিবারের সদস্যরা তাদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সদা সচেতন থাকে। মহানবি (সা.) বলেন, "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।" আদর্শ পরিবারের অন্যতম উপাদান হবে ঐ পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। নবি করিম (সা.) বলেছেন, “ব্যক্তি যে অর্থ ব্যয় করে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেটি যা সে ব্যয় করে তার পরিবারবর্গের জন্য।" (মুসলিম) আদর্শ পরিবার হবে মানবিক গুণাবলি ও মূল্যবোধের লালনভূমি। ইসলামি পরিবারে সকল প্রকার মানবিক গুণাবলি ও মূল্যবোধের বিকাশ ঘটে। যার ফলে ঐ পরিবারের সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি, মায়া-মমতা, আদর-স্নেহ, ভালোবাসা, আদব-কায়দা, সমঝোতা, দায়িত্ব ও কর্তব্যবোধ ইত্যাদি পরিস্ফুটিত হয়। যা ঐ পরিবারকে সুনিবিড় এক শান্তিময় আবাস্থলে পরিণত করে। সুতরাং বলা যায়, আদর্শ পরিবার গঠনের সমস্ত উপাদান ইসলামে বিদ্যমান।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বি…

উদ্দীপক

ফাতিহা ও খালিদা দুই বান্ধবী। তারা পরস্পর ইসলামি পরিবার সম্পর্কে আলোচনা করছিল। ফাতিহা বলল, একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান। আল্লাহ তায়ালা পরিবারব্যবস্থাকে সুন্দর, সুষ্ঠু ও প্রশান্তিময় করে গড়ে তোলার জন্য অনেক নিয়মনীতি এবং বিধিবিধান নাযিল করেছেন। এখানে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে যেমন বলা হয়েছে, তেমনি সন্তানের প্রতিও পিতামাতার কর্তব্যগুলোও বলা হয়েছে। পরিবার ব্যবস্থা ছাড়া সভ্যতা মূল্যহীন। ইসলামি সমাজ গঠনে ইসলামি পরিবারের গুরুত্ব অপরিসীম।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

ইসলামি পরিবারের শর্ত হলো ইসলামি পরিবারের প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে।

উত্তর

যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি-বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয়, তাকে ইসলামি পরিবার বলে। ইসলাম পরিবারের সকল সদ্যকেই মুসলিম হতে হবে।

উত্তর

মুসলিম পরিবারে একজন সন্তান পিতা-মাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতা-মাতার ওপর অপরিহার্য কর্তব্য। নিচে ইসলামি পরিবারে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ব ও কর্তব্যসমূহ উল্লেখ করা হলো- শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই শিশুর ডান কানে আজান ও বাম কানে ইকামত ধ্বনি শোনানো। সন্তান জন্মের ৭ম, ১৪তম অথবা ২১তম দিনে আকিকা করতে হবে। সন্তানের জন্য সুন্দর নাম রাখতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই পিতার ওপর যতগুলো দায়িত্ব ও কর্তব্য বর্তায় তার মধ্যে অন্যতম একটি হলো হালাল উপার্জনের মাধ্যমে সন্তানাদি লালন-পালন করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়া। সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা। আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। শিশুকালেই পুত্র সন্তানের খতনা করা উত্তম। এটা নবিদের সুন্নত। একাধিক সন্তান থাকলে তাদের মধ্যে পক্ষপাতমূলক আচরণ করে বৈষম্য না করা। সর্বদা সন্তানের কল্যাণকামী হওয়া এবং তাদের সৎপথে পরিচালনা করা। একজন আদর্শ পিতা-মাতা সবসময় তার সন্তানকে শিরক থেকে দূরে থাকার সদুপদেশ দিবেন। ইসলামের মৌলিক ইবাদতগুলো প্রশিক্ষণ ও তা জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি করবেন। সন্তান প্রাপ্ত বয়স্ক হলে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। মাতা হিসেবে একজন সন্তানকে সুস্থ রাখার জন্য মা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিবেন। শিশুকে, দুগ্ধ পান করাবেন। সন্তানের প্রাথমিক শিক্ষক হিসেবে যা তার সন্তানকে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দিবেন। সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। সন্তানকে উত্তমরূপে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল কাজ শিক্ষা দেওয়া মাতার মৌলিক দায়িত্ব ও কর্তব্য।

উত্তর

"একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান।" উক্তিটি যথার্থ। পরিবার হচ্ছে শিশুর জন্য পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান। কারণ শিশুরা গড়ে ওঠে পরিবার থেকে। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, সে শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। সুতরাং একটি পূর্ণাঙ্গ কল্যাণকর রাষ্ট্র, সমাজগঠন করতে হলে একটি আদর্শ পরিবারের বিকল্প নেই। আর এ আদর্শ পরিবার গঠন করতে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বিদ্যমান রয়েছে। যেমন- আদর্শ পরিবার গঠনের প্রাথমিক ও মৌলিক ধাপ হলো বিবাহ করা যাতে অবৈধ জৈবিক চাহিদা ও লালসা থেকে নিজেদের মুক্ত রেখে এক নৈতিক, পবিত্র ও পরিশুদ্ধ জীবনের দিকে ধাবিত হওয়া যায় এজন্য ইসলামে বিবাহের মাধ্যমে পরিবার গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। আদর্শ পরিবারের সদস্যরা তাদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সদা সচেতন থাকে। মহানবি (সা.) বলেন, "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।" আদর্শ পরিবারের অন্যতম উপাদান হবে ঐ পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। নবি করিম (সা.) বলেছেন, “ব্যক্তি যে অর্থ ব্যয় করে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেটি যা সে ব্যয় করে তার পরিবারবর্গের জন্য।" (মুসলিম) আদর্শ পরিবার হবে মানবিক গুণাবলি ও মূল্যবোধের লালনভূমি। ইসলামি পরিবারে সকল প্রকার মানবিক গুণাবলি ও মূল্যবোধের বিকাশ ঘটে। যার ফলে ঐ পরিবারের সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি, মায়া-মমতা, আদর-স্নেহ, ভালোবাসা, আদব-কায়দা, সমঝোতা, দায়িত্ব ও কর্তব্যবোধ ইত্যাদি পরিস্ফুটিত হয়। যা ঐ পরিবারকে সুনিবিড় এক শান্তিময় আবাস্থলে পরিণত করে। সুতরাং বলা যায়, আদর্শ পরিবার গঠনের সমস্ত উপাদান ইসলামে বিদ্যমান।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"একটি আদর্শ পরিবার গঠনে যেসব উপাদানের প্রয়োজন তার সবকিছুই ইসলামে বি… | Prosthuti