উদ্দীপকে জনাব 'ক'-এর স্ত্রীর কর্মকাণ্ডে ইসলামের কোনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক'-এর স্ত্রীর কর্মকাণ্ডে ইসলামি পরিবারে স্ত্রীর কর্তব্য ফুটে উঠেছে।ইসলামি পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতি স্ত্রীরও তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। স্ত্রী সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে এবং সকল বিষয়ে তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করবে। মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা। তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।” (বুখারি ও মুসলিম)স্বামীর সামনে গুমরাহ মুখে না থেকে স্বামীকে উদার হৃদয়ে সহাস্যবদনে বরণ, করে নিতে হবে। ভালো স্ত্রীর অন্যতম একটি গুণ হিসেবে রাসুলে করিম (সা.) বলেছেন, "স্ত্রীর প্রতি স্বামীর দৃষ্টি পড়লেই স্ত্রী তাকে সন্তুষ্ট করে দেয়।” (ইবনে মাজাহ)আর স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে।উদ্দীপকে জনাব 'ক' এর স্ত্রী আল্লাহর ইবাদতের পাশাপাশি স্বামীর ও সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল। যা ইসলামে বর্ণিত স্ত্রীর কর্তব্যের দৃষ্টান্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ক'-এর স্ত্রীর কর্মকাণ্ডে ইসলামের কোনটি ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর