উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর কী ধরনের নীতিমালা ও বৈশিষ্ট্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু হলো ইসলামি পরিবার। প্রশ্নালোকে ইসলামি পরিবারের নীতিমালা ও বৈশিষ্ট্য পাঠ্যবইয়ের আলোকে তুলে ধরা হলো-বিশ্ব প্রকৃতির শ্বাশ্বত রূপ : বিয়ে ও দাম্পত্য জীবন বিশ্ব প্রকৃতির এক স্বভাবসম্মত বিধান। এটি এক চিরন্তন শাশ্বত ব্যবস্থা। যা কার্যকর রয়েছে। বিশ্ব প্রকৃতির পরতে পরতে প্রতিটি জীব ও জড়বস্তুর মধ্যেও।স্নেহ ও সম্মানের সমন্বিত রূপ: ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের সমন্বিত রূপ পরিলক্ষিত হয়। এ পরিবারের বড় সদস্যরা ছোটদের স্নেহ করেন এবং ছোটরা বড়দের সম্মান করেন।মুসলিম পরিবারে পুরুষ দায়িত্বশীল: ইসলামি পারিবারিক জীবনে পুরুষকে পরিবারের কর্তা বা অভিভাবক নিযুক্ত করে তার ওপর ভরণ-পোষণ, শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়-দায়িত্ব অর্পণ করেছে।পরস্পরের পরিপূরক: ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী পরস্পরের সহায়ক ও সম্পূরক। এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। একে অন্যের পরিপূরক ও পরিপোষক। একে অন্যের সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি করে।আখিরাতমুখী : ইসলামি পরিবার আখিরাতমুখী ইসলামি পরিবারের সদস্যরা আখিরাতের সফলতাকে আসল সফলতা মনে করে যাবতীয় আয়-ব্যয়, কার্যকলাপ ও লেনদেন সম্পাদন করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর কী ধরনের নীতিমালা ও বৈশিষ্ট্য রয়েছে? পাঠ…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর