সালেহ আহমেদ থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি?
উত্তর: সালেহ আহমেদ সন্তানের প্রতি কর্তব্য পালন করেছেন।সন্তানকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতামাতার ওপর অপরিহার্য কর্তব্য। তাছাড়া পিতার কাছে সন্তানের অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়া, বিশেষ করে যতদিন সে নিজস্ব ক্ষমতায় উপার্জন করতে সমর্থ না হবে। এ মর্মে আল্লাহ তায়ালা ঘোষণা করেন, "আর পিতার কর্তব্য যথানিয়মে তাদের ভরণপোষণ প্রদান করা।" (সূরা আল-বাকারা: ২৩৩)সন্তানকে সুনাগরিক গড়ে তোলার জন্য সন্তানকে প্রথম থেকেই আদব--কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াও পিতার কর্তব্য। রাসুল (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি) ইসলামের মৌলিক ইবাদত শিক্ষা দেওয়া ও সেগুলোকে সঠিকভাবে আদায় করে কিনা সেদিকে খেয়াল রাখাও পিতার কর্তব্য।উদ্দীপকে সালেহ আহমেদ সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা করেন, তার জন্য নিজের সর্বস্ব দিয়ে অর্থ ব্যয় করেন। তবে তিনি সন্তানকে ইসলামি শিক্ষার ব্যবস্থা করেননি। তাই আমরা তার থেকে শিক্ষা নিতে পারি যে, সন্তানকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষাও দিতে হবে। ইসলাম শিক্ষা বা নৈতিকতার শিক্ষা ছাড়া সকল শিক্ষাই উপকারের চেয়ে অপকারের সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের উচিত সন্তানাদিকে ইসলামি শিক্ষা প্রদান করা পাশাপাশি জাগতিক শিক্ষা প্রদান করতে হবে। কিন্তু ইসলামি শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সালেহ আহমেদ থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর