উদ্দীপকে বর্ণিত জনাব 'A [গণিত] কীভাবে সন্তানকে সৎ মানুষে পরিণত করবে? জনাব আলেম সাহেবের বক্ত্যবের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'A [গণিত] ইসলামে বর্ণিত পিতার কর্তব্য পালনের মাধ্যমে সন্তানকে সৎ মানুষে পরিণত করতে পারেন।সন্তানকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা পিতামাতার কর্তব্য। এক্ষেত্রে ইসলামে বর্ণিত পিতার কর্তব্য হলো:১. ইমানি আদর্শে গড়ে তোলা: সন্তানকে ইসলামি ধ্যানধারণা ও চালচলনে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। ইমান এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ২. আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া: সন্তানকে সুনাগরিক গড়ে তোলার জন্য প্রথম থেকেই আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া পিতার কর্তব্য। রাসুল (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।" (তিরমিযি)৩. শিরক থেকে দূরে রাখা: একজন আদর্শ পিতা সবসময় তার সন্তানকে শিরক থেকে দূরে রাখার চেষ্টা করবেন।৪. মৌলিক ইবাদতের প্রশিক্ষণ দান: ইসলামের মৌলিক ইবাদত যেমন- সালাত, সাওম, হজ, যাকাতের ইবাদতের ক্ষেত্রে সন্তান যাতে সবসময় সজাগ থাকে এবং সেগুলো সঠিকভাবে আদায় করে সেদিকে খেয়াল রাখাও পিতার কর্তব্য।পরিশেষে বলা যায়, জনাব আলেম সাহেবের বক্তব্যের আলোকে উপরিউক্ত কর্তব্যসমূহ পালনের মাধ্যমে উদ্দীপকের জনাব 'A [গণিত] তার সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'A কীভাবে সন্তানকে সৎ মানুষে পরিণত করবে? জনাব…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর