উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাশেদের কার্যকলাপ তথা মায়ের প্রতি দায়িত্ব পালন করা প্রশংসনীয় কাজ।রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একটি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ। তিনি দ্রুত তার মাকে ঢাকায় নিয়ে এসে একটি হাসপাতালে ভর্তি করেন। তার এ কাজে মায়ের সেবা অগ্রাধিকার পেয়েছে।মা সন্তানকে গর্ভে ধারণ করে সীমাহীন কষ্ট সহ্য করেন, দীর্ঘ দুই বছর ধরে দুগ্ধপান করান এবং লালন-পালন করেন। মাতা অসুস্থ হলে সন্তানদের দায়িত্ব তাদের সেবা করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, পরম মমতার রোগাগ্রস্থ মাতাপিতার পরিচর্যার ভার নেওয়া। রাসুল (স.) বলেন "সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহর রাসুল (স) কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার মাতাপিতার দুই জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না।" (সহিহ মুসলিম)তাই প্রত্যেকটি সন্তানের উচিত পিতামাতার সাথে উত্তম আচরণ করা, তাদের বার্ধক্যে বা অসুস্থতায় সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করা। যেমনটি উদ্দীপকের রাশেদ করেছেন তার মায়ের সাথে। রাশেদের এরূপ কার্যকলাপ সত্যিই প্রশংসনীয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাশেদের কার্যকলাপ কীরূপ? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর