নোমানের আচরণ চিহ্নিতপূর্বক তার ক্ষেত্রে ইমাম সাহেবের উক্তির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের নাজিমের ধনী বন্ধু নোমানের আচরণে মাতাপিতার প্রতি কর্তব্যে অবহেলার বহিঃপ্রকাশ ঘটেছে।ইসলামি পরিবারে মাতাপিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো- তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য হলো তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা, ওয়াসিয়ত পূর্ণ করা, ঋণ পরিশোধ করা এবং তাদের জন্য দোয়া ও ইসতিগফার করা ইত্যাদি। নোমানের আচরণে মাতাপিতার প্রতি এসব কর্তব্য পালনে অবহেলার প্রকাশ ঘটেছে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নোমান তার স্ত্রীকে নিয়ে শহরে থাকে। সে তার মা-বাবার কোনো খোঁজখবর রাখে না। বাবার মৃত্যুর পর সে মাকে নিজের কাছে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেখানে অসুস্থ হয়ে তার মা মারা যায়। নোমানের এসব কাজের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে, সে তার মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেনি। অথচ মাতাপিতার প্রতি কর্তব্য পালন করতে আল্লাহ তায়ালা স্পষ্টভাষায় নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন- 'তোমরা মাতাপিতার সাথে সদাচরণ করো।' (সুরা আন-নিসা: ৩৬) তাদের প্রতি কর্তব্য পালনে অবহেলা করলে জাহান্নাম অনিবার্য।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইমাম সাহেব মাতাপিতাকে অবহেলাকারীর ধ্বংস কামনা করে রাসুলুল্লাহ (স) এর দেওয়া যে বক্তব্যটি তুলে ধরেছেন তা যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নোমানের আচরণ চিহ্নিতপূর্বক তার ক্ষেত্রে ইমাম সাহেবের উক্তির যথার্থত…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর