উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আব্দুল হালীমের অশোভন আচরণের প্রতিফলন ঘটেছে। ইসলামি পরিবারে ভাইবোনের প্রতি পারস্পরিক দায়িত্ব পালনের বিধান রয়েছে। এ দায়িত্ব পালন করা একজন ভাই বা বোনের যেমন কর্তব্য, অপরজনের তা হলো অধিকার। রাসুল (স) বলেন, 'যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদেরদলভুক্ত নয়'। (সুনানে আবু দাউদ)পরিবারের ছোট ভাইবোনদের কর্তব্য হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। ভাইবোনদের মধ্যে কেউ বিপদে পড়লে বা আর্থিক অসুবিধার সম্মুখীন হলে সচ্ছল ও সক্ষম অপর ভাইবোনদের দায়িত্ব হলো তাকে সাহায্য করা, তার জন্য অর্থ ব্যয় করা।উদ্দীপকের আব্দুল হাকীম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। ছোট ভাই-বোনদের পড়ালেখার ব্যবস্থা করেন। মায়ের সেবাসহ ছোট বোনদের বিয়ের ব্যবস্থা করেন। একদিন আব্দুল হাকীম সাহেব অসুস্থ হয়ে পড়েন। তার ছোট ভাই চাকরিজীবী আব্দুল হালীম বড় ভাইয়ের এ বিপদের সময়ে সুচিকিৎসার কোনো ব্যবস্থা না করে নিজে চাকরিতে চলে যায়। আব্দুল হালীমের এ ধরনের আচরণ হলো অশোভনীয় এবং বড় ভাইয়ের প্রতি দায়িত্বের অবহেলা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে হালিমের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর