পরিবারে ফাতিহার চরিত্রটি চিহ্নিতপূর্বক কর্মকান্ডের যৌক্তিকতা বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফাতিহার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। উদ্দীপকে দেখা যায় ফাতিহা নিজ হাতে সংসারের সফল কাজ সুচারুরূপে সম্পন্ন করে। এর মাধ্যমে ফাতিহা তার কর্তব্য পালন করেছে। সংসারের তার স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করা এবং সকল বিষয়ের তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করা স্ত্রীর কর্তব্য। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা। তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। (বুখারি ও মুসলিম) এ হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য ফাতিহা পালন করেছে। অন্যদিকে, ফাতিহার যখন তার স্বামীর সাথে ছোটখাটো কোনো বিষয়ে মনোমালিন্য হয় ফাতিহা তখন তার বাবার বাসায় বেড়াতে চলে যায়। দুই-তিন দিন পর রাগ চলে গেলে নিজেই আবার বাসায় ফিরে আসে। ফাতিহার এ কর্মকাণ্ড তার চরিত্রের নেতিবাচক দিক। কেননা সবসময় স্বামীর অনুগত ও বাধ্য থাকা স্ত্রীর জন্য অবশ্য কর্তব্য। নচেৎ স্বামী-স্ত্রীর সুসম্পর্ক ও পারিবারিক বন্ধন থাকে না। স্বামীর সন্তোষ বিধানের জন্যই তার বাধ্য থাকাও স্ত্রীর কর্তব্য। রাসুল (সা.) বলেছেন, স্ত্রী যদি ফরয নামাজ পড়ে, রমযানের রোযা রাখে এবং তার ইজ্জতের হেফাযত করে এবং স্বামীর বাধ্য থাকে, তবে সে বেহেশতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। "স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর গৃহ ত্যাগ করা কোনো অবস্থায়ই স্ত্রীর জন্য বৈধ না। উদ্দীপকে ফাতিহা তার স্বামীর সাথে ছোটখাটো মনোমালিন্যের জন্য স্বামী-গৃহ ত্যাগ করে বাবার বাড়ি চলে যায়। এক্ষেত্রে ফাতিহা স্বামীর অনুমতি নেওয়া প্রয়োজনবোধ করে না, যা স্পষ্টত স্বামীর আনুগত্যের লঙ্ঘন।পরিশেষে বলা যায় যে, স্ত্রীদের উচিত সংসারের সকল দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার পাশাপাশি, স্বামীর অনুগত ও বাধ্য থাকবে। তাহলে সেটা তার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
পরিবারে ফাতিহার চরিত্রটি চিহ্নিতপূর্বক কর্মকান্ডের যৌক্তিকতা বিশ্লে…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর