ফারহানার প্রতি সাইফুলের আচরণে কোন দায়িত্ব লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ফারহানার প্রতি সাইফুলের আচরণে বোনের অধিকার লঙ্ঘিত হয়েছে।ইসলামে পরিবারে ভাইবোনের মধ্যকার ভালোবাসা এক স্বর্গীয় ব্যাপার। পারিবারিক ও সামাজিক শান্তি ও শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য ভাইবোনের মধ্যে একের ওপর আরেকজনের রয়েছে পরস্পর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য। ভাইবোন একে অন্যের প্রতি জুলুম বা অন্যায় অত্যাচার করবে না। সর্বদা মিলেমিশে থাকবে। ভাইবোন বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সাহায্য-সহযোগিতা করবে। কেউ অসুস্থ হলে অন্যজন সেবা করবে। কেউ বিপদে পড়লে অপরজন বিপদে সাহায্য করবে এবং পরস্পর পরস্পরের হক বা অধিকার যথাযথভাবে আদায় করবে। উদ্দীপকে ফারহানার প্রতি কবিরের আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত। পিতার রেখে যাওয়া টাকা থেকে কিছু টাকা দাবি করলে বড় ভাই সাইফুল তাকে না করে দেয়। অর্থাৎ, সাইফুলের এহেন কর্মকাণ্ডে বড় ভাই হিসেবে ছোট বোনের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন হয়নি। কারণ পিতার মৃত্যুর পর তার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবে সন্তান হিসেবে সবার প্রাপ্য রয়েছে। উদ্দীপকে সাইফুল তার বোন ফারহানকে টাকা না দিয়ে তার পিতার উত্তরাধিকার হিসেবে বোনের প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করেছে। এর মাধ্যমে বোনের অধিকার ও কর্তব্য লঙ্ঘন করেছে। তাই ফারহানার প্রতি সাইফুলের আচরণে বোনের অধিকার লঙ্ঘিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ফারহানার প্রতি সাইফুলের আচরণে কোন দায়িত্ব লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর