জনাব 'ফ'-এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থান কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব 'ফ'-এর উক্তির সাথে আমি একমত। পৃথিবীতে প্রচলিত অন্যান্য পরিবারের তুলনায় ইসলামি পরিবার সবচেয়ে বেশি উন্নত ও মর্যাদাশীল। ইসলামি পরিবারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামি পরিবারে হালাল উপার্জন বাধ্যতামূলক এবং পরস্পরের প্রতি জবাবদিহিতা বিদ্যমান থাকার পাশাপাশি পরিবারের সকল সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা, নিশ্চিত করার চেষ্টা করা হয়। ইসলামি পরিবারে পিতা হলেন কর্তা। তাই তিনি পরিবারের সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন। মহান আল্লাহ বলেন, "পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল। কেননা আল্লাহ তাদের একের ওপর অন্যের বিশিষ্টতা দিয়েছেন এজন্য যে পুরুষরা তাদের সম্পদ থেকে ব্যয় করে।” (সূরা আন নিসা: ৩৪) ইসলামি পরিবারে হালাল উপার্জন আবশ্যক। মহানবি (সা.) বলেন, "হালাল উপার্জন করা ফরজের পরও একটি ফরজ (বায়হাকি)।” ইসলামি পরিবারে সবাই নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করে থাকে, কেননা দায়িত্বে অবহেলা বা ফাঁকি দিলে মহান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এমন বিশ্বাস ইসলামি পরিবারের সদস্যদের মধ্যে থাকে। তাই ইসলামি পরিবার হয় জবাবদিহিতামূলক।উদ্দীপকে 'ফ'-এর উক্তিটিতে প্রকাশ পেয়েছে হালাল উপার্জন, জবাবদিহিতা বিদ্যমান, সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো ইসলামি পরিবারে বিদ্যমান থাকায় 'ফ'-এর উক্তিটির সাথে আমি একমত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ফ'-এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর