শেয়ারFacebookWhatsApp

রাসেলের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রাসেলের কর্মকান্ডে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ফুটে উঠেছে। ইসলামি বিধান অনুসারে পারিবারিক জীবনে স্ত্রীর প্রতি স্বামীর যেসব কর্তব্যসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম হালা- স্ত্রী যদি অশিক্ষিত হয়, তবে তাকে প্রয়োজনীয় ইসলামি জ্ঞানদান করা। যেমন- নামাজ, রোযা, যাকাত, হালাল-হারাম, পাক-নাপাক ইত্যাদি জরুরি ও নিত্যপ্রয়োজনীয় মাসয়ালা শিক্ষা দিবে। বিশেষ করে নামাজ আদায়ের জন্য বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা অতীব জরুরি কারণ এ শিক্ষার মাধ্যমে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে দোযখের অগ্নি হতে বাঁচাও। (সূরা তাহরিম: ২) উদ্দীপকের রাসূলের স্ত্রী ফাতিহা বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না। সেজন্য রাসেল একজন মহিলা শিক্ষক নিয়োগ করে ফাতিহাকে কুরআন শিক্ষা দেন। এর মাধ্যমে রাসেল তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করেন। যা স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কর্তব্যের অন্তর্ভুক্ত। সুতরাং রাসেলের কর্মকাণ্ড স্বামীর কর্তব্য ফুটে উঠেছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

রাসেলের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

স্ত্রী ফাতিহা ও এক ছেলেকে নিয়ে রাসেলের পরিবার। ফাতিহা বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না। সেজন্য রাসেল একজন মহিলা শিক্ষক নিয়োগ করে ফাতিহাকে কুরআন শিক্ষা দেন। ফাতিহা নিজ হাতে সংসারের সকল কাজ সুচারুরূপে সম্পন্ন করে। তবে স্বামীর সাথে ছোটখাটো কোনো বিষয়ে মনোমালিন্য হলে ফাতিহা তার বাবার বাসায় বেড়াতে চলে যায়। দুই তিন দিন পর রাগ চলে গেলে নিজেই আবার বাসায় ফিরে আসে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ইসলামি নীতিমালা ও ইসলামি বিধিবিধানের ভিত্তিতে ইসলামি পরিবার গঠিত হয়।

উত্তর

ইসলামি পরিবারব্যবস্থা মানবিক গুণাবলির লালনভূমি। পরিবারের সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি, মায়া মমতা, আদর-স্নেহ, সমঝোতা, উদারতা, সহায়তা, সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, আদব-কায়দা, সাহায্য-সহযোগিতা, কর্তব্য ও দায়িত্ববোধ তাহজিব, তমাদ্দুন ইত্যাদি মানবিক গুণাবলির উন্মেষ ও বিকাশ ঘটে। ইসলামি পরিবারের সদস্যরা এসব গুণাবলি অনুশীলন করার কাল সমাজ সভ্যতায় এগুলোর প্রভাব পড়ে। এগুলো বৃত্তের সমাজ-সভ্যতাকে টিকিয়ে রাখা এবং সুষ্ঠু সমাজ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইসলামি পরিবারকে মানবীয় গুণাবলির বিকাশ ও লালনক্ষেত্র বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাসেলের কর্মকান্ডে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ফুটে উঠেছে। ইসলামি বিধান অনুসারে পারিবারিক জীবনে স্ত্রীর প্রতি স্বামীর যেসব কর্তব্যসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম হালা- স্ত্রী যদি অশিক্ষিত হয়, তবে তাকে প্রয়োজনীয় ইসলামি জ্ঞানদান করা। যেমন- নামাজ, রোযা, যাকাত, হালাল-হারাম, পাক-নাপাক ইত্যাদি জরুরি ও নিত্যপ্রয়োজনীয় মাসয়ালা শিক্ষা দিবে। বিশেষ করে নামাজ আদায়ের জন্য বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা অতীব জরুরি কারণ এ শিক্ষার মাধ্যমে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে দোযখের অগ্নি হতে বাঁচাও। (সূরা তাহরিম: ২) উদ্দীপকের রাসূলের স্ত্রী ফাতিহা বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না। সেজন্য রাসেল একজন মহিলা শিক্ষক নিয়োগ করে ফাতিহাকে কুরআন শিক্ষা দেন। এর মাধ্যমে রাসেল তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করেন। যা স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কর্তব্যের অন্তর্ভুক্ত। সুতরাং রাসেলের কর্মকাণ্ড স্বামীর কর্তব্য ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ফাতিহার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। উদ্দীপকে দেখা যায় ফাতিহা নিজ হাতে সংসারের সফল কাজ সুচারুরূপে সম্পন্ন করে। এর মাধ্যমে ফাতিহা তার কর্তব্য পালন করেছে। সংসারের তার স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করা এবং সকল বিষয়ের তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করা স্ত্রীর কর্তব্য। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা। তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। (বুখারি ও মুসলিম) এ হাদিসের আলোকে স্ত্রীর কর্তব্য ফাতিহা পালন করেছে। অন্যদিকে, ফাতিহার যখন তার স্বামীর সাথে ছোটখাটো কোনো বিষয়ে মনোমালিন্য হয় ফাতিহা তখন তার বাবার বাসায় বেড়াতে চলে যায়। দুই-তিন দিন পর রাগ চলে গেলে নিজেই আবার বাসায় ফিরে আসে। ফাতিহার এ কর্মকাণ্ড তার চরিত্রের নেতিবাচক দিক। কেননা সবসময় স্বামীর অনুগত ও বাধ্য থাকা স্ত্রীর জন্য অবশ্য কর্তব্য। নচেৎ স্বামী-স্ত্রীর সুসম্পর্ক ও পারিবারিক বন্ধন থাকে না। স্বামীর সন্তোষ বিধানের জন্যই তার বাধ্য থাকাও স্ত্রীর কর্তব্য। রাসুল (সা.) বলেছেন, স্ত্রী যদি ফরয নামাজ পড়ে, রমযানের রোযা রাখে এবং তার ইজ্জতের হেফাযত করে এবং স্বামীর বাধ্য থাকে, তবে সে বেহেশতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। "স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর গৃহ ত্যাগ করা কোনো অবস্থায়ই স্ত্রীর জন্য বৈধ না। উদ্দীপকে ফাতিহা তার স্বামীর সাথে ছোটখাটো মনোমালিন্যের জন্য স্বামী-গৃহ ত্যাগ করে বাবার বাড়ি চলে যায়। এক্ষেত্রে ফাতিহা স্বামীর অনুমতি নেওয়া প্রয়োজনবোধ করে না, যা স্পষ্টত স্বামীর আনুগত্যের লঙ্ঘন।পরিশেষে বলা যায় যে, স্ত্রীদের উচিত সংসারের সকল দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার পাশাপাশি, স্বামীর অনুগত ও বাধ্য থাকবে। তাহলে সেটা তার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।