শরিফের কর্মকাণ্ডে সমাজজীবনের কোনো একটি দায়িত্ব সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় কি? তার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শরিফদের কর্মকাণ্ডে সমাজজীবনের একটি দায়িত্ব সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি সেটা হলো- আত্মীয়স্বজনের অধিকার ও তাদের প্রতি কর্তব্য পালন। আত্মার সাথে যারা সম্পর্কিত তারাই স্বজন। সুতরাং আত্মীয়স্বজন বলতে আত্মা ও আপন সত্তার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে বোঝায়। যেমন- পিমা-মাতা, ভাই-বোন, চাচা, ফুপু, খালা, মামা, দাদা-দাদি, নানা-নানি, শ্বশুর-শাশুড়ি ইত্যাদি। আত্মীয়স্বজনের অধিকার সঠিকভাবে আদায় করার জন্য ইসলাম নির্দেশ দেয়। আত্মীয়স্বজনের অধিকারের মধ্যে রয়েছে আত্মীয়ের প্রাপ্য মিরাসী অধিকারসমূহ যথাযথভাবে আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে দান করা, সেবাযত্ন করা, উপহার-উপঢৌকন প্রদান করা। দাওয়াত দেওয়া ও গ্রহণ করা ইত্যাদি। উদ্দীপকের আজিজার স্বামী শরিফ তার ফুপুকে প্রায়শই উপহার উপঢৌকন প্রদান করেন। যা তার অধিকার আদায়ের মধ্যে পড়ে। মাঝে মাঝে ফলমূল নিয়ে ফুপুকে দেখতে যাওয়া এটাও তার কর্তব্য পালনের মধ্যে পড়ে তার এসব কাজের মাধ্যমে আপাত দৃষ্টিতে তার আত্মীয়রে প্রতি কর্তব্য পালন মনে হলেও সম্পূর্ণরূপে আত্মীয়ের প্রতি তার কর্তব্য পালিত হয়নি। কেননা, তিনি তার ফুপুর পৈত্রিকসূত্রে প্রাপ্ত একটি প্লট গোপনে নিজের নামে লিখে নেন। যার মাধ্যমে তিনি তার ফুপুকে মিরাসী অধিকার থেকে বঞ্চিত করেন। অথচ মিরাসী প্রাপ্য যথাযথভাবে আদায়ের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা আত্মীয়স্বজনের প্রাপ্য দিয়ে দাও।" (সূরা বনি ইসরাঈল: ২৬)সুতরাং বলা যায় যে, শরিফের কর্মকাণ্ডে সমাজজীবনের অন্যতম দায়িত্ব ও কর্তব্য আত্মীয়স্বজনের অধিকার সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শরিফের কর্মকাণ্ডে সমাজজীবনের কোনো একটি দায়িত্ব সম্পূর্ণরূপে প্রতিফল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর