ইসলামি পরিবারে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ব ও কর্তব্যগুলো উল্লেখ কর।
উত্তর: মুসলিম পরিবারে একজন সন্তান পিতা-মাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতা-মাতার ওপর অপরিহার্য কর্তব্য। নিচে ইসলামি পরিবারে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ব ও কর্তব্যসমূহ উল্লেখ করা হলো- শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই শিশুর ডান কানে আজান ও বাম কানে ইকামত ধ্বনি শোনানো। সন্তান জন্মের ৭ম, ১৪তম অথবা ২১তম দিনে আকিকা করতে হবে। সন্তানের জন্য সুন্দর নাম রাখতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই পিতার ওপর যতগুলো দায়িত্ব ও কর্তব্য বর্তায় তার মধ্যে অন্যতম একটি হলো হালাল উপার্জনের মাধ্যমে সন্তানাদি লালন-পালন করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়া। সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা। আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। শিশুকালেই পুত্র সন্তানের খতনা করা উত্তম। এটা নবিদের সুন্নত। একাধিক সন্তান থাকলে তাদের মধ্যে পক্ষপাতমূলক আচরণ করে বৈষম্য না করা। সর্বদা সন্তানের কল্যাণকামী হওয়া এবং তাদের সৎপথে পরিচালনা করা। একজন আদর্শ পিতা-মাতা সবসময় তার সন্তানকে শিরক থেকে দূরে থাকার সদুপদেশ দিবেন। ইসলামের মৌলিক ইবাদতগুলো প্রশিক্ষণ ও তা জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি করবেন। সন্তান প্রাপ্ত বয়স্ক হলে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। মাতা হিসেবে একজন সন্তানকে সুস্থ রাখার জন্য মা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিবেন। শিশুকে, দুগ্ধ পান করাবেন। সন্তানের প্রাথমিক শিক্ষক হিসেবে যা তার সন্তানকে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দিবেন। সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। সন্তানকে উত্তমরূপে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল কাজ শিক্ষা দেওয়া মাতার মৌলিক দায়িত্ব ও কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি পরিবারে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ব ও কর্তব্যগুলো উল্লে…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর