মায়ের প্রতি সাইফুলের কর্মকান্ড কতটা যৌক্তিক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মায়ের প্রতি সাইফুলের কর্মকাণ্ড মোটেও যৌক্তিক নয়। কারণ পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা সার্বিকভাবে পালিত হয়নি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের পরেই পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, কেবলমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। (সূরা বনি ইসরাঈল: ২৩) সুতরাং পিতামাতার সদ্ব্যবহার করার অন্যতম একটি উপায় হলো তাদের প্রতি অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা। তাদের সাথে নম্রতার সহিত কথা বলা। তারা বার্ধক্যের উপনীত হলে তাঁদের প্রতি বিরক্তিসূচক উহ?! কথাটাও উচ্চারণ না করা। বরং তাদের সেবায় আত্মনিয়োগ করা। সূরা বনি ইসরাইলে ২৪ নং আয়াতে 'আল্লাহ বলেন, "তাদের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের বাহু প্রসারিত করে দাও। তাদের সেবায় আত্মনিয়োগ কর।” (সূরা বনী ইসরাঈল: ২৪) পিতামাতার অসুখ-বিসুখ হলে যত্নসহকারে সেবাশুশ্রুষা করা প্রয়োজন। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সাইফুলের কর্মকাণ্ডে তা পরিলক্ষিত হয় না। কেননা সাইফুল তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এবং বৃদ্ধাশ্রমের বিল পরিশোধ করে। প্রতি শুক্রবার সে তাকে দেখতে যায় এবং তার জন্য কিছু খাবারও নিয়ে যায়। বৃদ্ধাশ্রমের বিল পরিশোধ করার মাধ্যমে সাইফুল তার মায়ের ভরণপোষণের ব্যবস্থা করলেও সন্তান হিসেবে মায়ের যে সেবাযত্ন করা দরকার সেটা করা হচ্ছে না। বৃদ্ধ বয়সে মায়ের বিভিন্ন ধরনের সেবাশুশ্রুষা ও মানসিক শান্তির প্রয়োজন যা থেকে সে বঞ্চিত হচ্ছে। সুতরাং বলা যায় যে, সন্তান হিসেবে সাইফুল তার মায়ের প্রতি যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা পুরাপুরি পালন করেনি। উদ্দীপকে জনাব বাহাউদ্দিন একজন ইমাম। তিনি সমাজ থেকে মাদকের আসক্তি নির্মূলের জন্য জুমার খুতবায় মাদকের কুফল বর্ণনা করেছেন। তাই তার এ কাজের সামাজিক প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মায়ের প্রতি সাইফুলের কর্মকান্ড কতটা যৌক্তিক? তোমার উত্তরের পক্ষে যু…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর