মিসেস আজিজার ভূমিকায় কোন সামাজিক দায়িত্ব পালিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস আজিজার ভূমিকায় যে সামাজিক দায়িত্ব পালিত হয় সেটি হলো প্রতিবেশীর অধিকার ও প্রতিবেশীর প্রতি তার কর্তব্য। আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। সামাজিক শৃঙ্খলার রক্ষার স্বার্থে পাড়া-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যে কোনো পর্যায়েরই হোক না কেন সকলের সাথেই সৌজন্যমূলক আচরণ করতে হবে। তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করা, সাহায্য-সহযোগিতা করা, খাদ্য দান করা, মন্দ ভাষা ব্যবহার না করা, অনিষ্ট না করা ইত্যাদি। ঘরে ভালো রান্না করলে, সে খাবারে প্রতিবেশীর হক বা অধিকার রয়েছে। মহানবি (সা.) বলেন, "তুমি তরকারী রান্না করলে তাতে ঝোল বেশি দিয়ো এবং, তোমার প্রতিবেশীদের পর্যন্ত তা পৌঁছিয়ো। (ইবনে মাজাহ) উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রতিবেশীদের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং তাদের যে হক বা অধিকার রয়েছে তার সাথে উদ্দীপকে বর্ণিত মিসেস আজিজার ভূমিকাটির মিল থাকায় অর্থাৎ তার পাশের বাসায় তার রান্না করা এক বাটি গোশত পাঠিয়ে দেওয়ার মাধ্যমে মূলত প্রতিবেশীর প্রতি তার দায়িত্ব তিনি পালন করেছেন। তাই তার কাজে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিসেস আজিজার ভূমিকায় কোন সামাজিক দায়িত্ব পালিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর