মাহিরার বেড়ে ওঠার জন্য তার পিতামাতার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মাহিয়ার বেড়ে ওঠার জন্য তার পিতামাতা আদর্শ পরিবারের ভূমিকা পালন করেছেমুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহর প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শ মানুষরূপে গড়ে তোলা পিতামাতার ওপর অপরিহার্য কর্তব্য।যেমনটি উদ্দীপকে মাহিবার পিতামাতা মাহিরাকে দিয়েছেন।সন্তানকে সুনাগরিক গড়ে তোলার জন্য সন্তানকে প্রথম থেকেই আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য। মহানবি (সা.) বলেন, "কারও সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য একটি উত্তম নাম রাখবে ও-আদব-কায়দা শিক্ষা দেবে।" (বায়হাকি)ইসলামের মৌলিক ইবাদত যেমন- সালাত, সাওম, হজ যাকাতের ইবাদতের ক্ষেত্রে সন্তান যাতে সবসময় সজাগ থাকে এবং সেগুলো সঠিকভাবে আদায় করে সেদিকে খেয়াল রাখাও কর্তব্য।উদ্দীপকে মাহিয়ার পিতামাতা সন্তানকে ছোটবেলা থেকে ইসলামের বুনিয়াদি শিক্ষা প্রদানসহ ইসলামের মৌলিক বিষয় শেখাচ্ছেন। যা আদর্শ সুনাগরিক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলা যায়, মাহিয়ার বেড়ে ওঠার জন্য তার পিতামাতার ইসলামি আদর্শ শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাহিরার বেড়ে ওঠার জন্য তার পিতামাতার ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর