শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আলোচিত নাসিমের চিন্তা চেতনায় ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: নাসিমের চিন্তায় ইসলামের অর্থব্যবস্থার উশরের বিধানটি লঙ্গিত হয়েছে। বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হচ্ছে উশর। মুসলিম মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্বকে উশর বলা হয়। এ ব্যাপারে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, "আর ফসল তোলার দিনে এর দেয়া প্রদান করবে।" (সূরা আল-আনআম: ১৪১) হাদিসে এ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে: আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেন, যে ভূমির পানি সরবরাহ বৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। আর যে জর্মিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ গ্রহণ করা হবে। ইমাম আযম আবু হানিফা (র.)-এর মতে, উশরি থেকে ফসল, ফল-ফলাদি, শাকসবজি, মধু ইত্যাদি সবকিছুতেই উপর ওয়াজিব। জমিতে উৎপন্ন ফসলের উশর আদায় করতে হলেও সবরকম জমির উৎপন্ন ফসলের ক্ষেত্রে এ বিধান কার্যকর হয় না। এজন্য ইসলামি শরিয়ত উশরি জমির ধরন ও প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে- ১. আরব উপদ্বীপের সব জমি। ২. স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে এমন এলাকার জমি। ৩. যুদ্ধ জয়ের পর মুজাহিদদের মাত্রক বণ্টন করে দেওয়া বিজিত এলাকার জমি। ৪. বৃষ্টি, নদী ও করনার পানিতে সিন্তু পতিত ও খারাজি জমি। ৫. মুসলিমদের আবাদি জমিতে রূপান্তরিত বসতবাড়ি যা উশরি পানি দ্বারা সিক্ত হয়। ৬. সব আবাদি জমি মুসলিমদের মালিকানাভুক্ত। এসব জমিতে উৎপন্ন ফসলের উৎপাদনের ধরনভেদে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ উপর আদায় করা হবে। উশর ফসলের জাকাত। এজন্য জাকাতের খাতগুলোই উপরের অর্থব্যয়ের খাত হিসেবে বিবেচিত হবে। এ খাতগুলো হলো ফকির, মিসকিন, জাকাতের কর্মচারী, মনতুষ্টি, ক্রীতদাস, ঋণমুক্তি, ফি সাবিলিল্লাহ ও মুসাফির। উদ্দীপকে নাসিম ধনী কৃষক। তার উচিত ছিল ফসলি জমিতে উৎপাদিত ফসলের যথাযথ হিসেব করে উশর আদায় করা। কিন্তু তিনি তা না করায় অন্যতম একটি ফরজ ইবাদাত উশর লঙ্ঘিত হয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আলোচিত নাসিমের চিন্তা চেতনায় ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়…

উদ্দীপক

জনাব শামীম একজন ব্যবসায়ী। বছর শেষে তার সম্পদের হিসাব করে নির্দিষ্ট একটি অংশ গরিবদের মাঝে বণ্টন করেন। অপরদিকে, তার প্রতিবেশী নাসিম একজন ধনী কৃষক। তার জমির উৎপাদিত ফসলের কোনো অংশই গরিবদেরকে দেন না।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

জাকাত হলো ইসলামের সেতুবন্ধস্বরূপ। জাকাত প্রদানের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয় এবং পারস্পরিক সম্পর্ক। নিকটবর্তী ও ঘনিষ্ঠ হয়। আবার অভাবের তাড়নায় যারা ইসলাম বিমুখ হয়, জাকাত প্রদান করে তাদেরকে ইসলামের সাথে জুড়ে দেওয়া যায়। তাই জাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব শামীমের কর্মকাণ্ডে জাকাতের বিধানটি ফুটে উঠেছে। মূলত ইসলামি অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে জাকাত রয়েছে। তাই এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জাকাতের সামাজিক গুরুত্ব আলোচনা করা হলো- জাকাতের সামাজিক গুরুত্ব নিচে। ১. ভ্রাতৃত্ববোধের উন্মেষ: আল্লাহ বলেন, "তারা যদি তাওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে তাহলে দ্বীনের সূত্রে তোমাদের ভাই হয়ে যাবে।" (সূরা তাওবা: ১১) প্রকৃতই এর মাধ্যমে মুসলিমদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। ২. সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা: দরিদ্রতার অভিশাপমুক্ত সমৃদ্ধ ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় জাকাত বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা জাকাতলব্ধ অর্থ সামাজিক অভাব-অনটন বিমোচনেই ব্যয় হয়। ৩. ভ্রাতৃত্ব সুদৃঢ়করণ: মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু ধনবৈষম্যের দরুন সে ভ্রাতৃত্ব ছিন্ন হয়ে যায়। ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। নিয়মিত জাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের ব্যবধান ঘুচে যায়। উভয় শ্রেণির মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হয়। এভাবে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। মহানবি (সা.)-এর অমর বাণী, "জাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধনের) সেতু।" (মুসলিম) আল্লাহ তায়ালা বলেন, "তারা যদি তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয়, তাহলে দ্বীনের সূত্রে তারা তোমাদের ভাই।" (সূরা তাওবা: ১১) ৪. ত্যাগ ও সহানুভূতির মনোভাব জাগ্রতকরণের উপায়: জোর করে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ সমাজের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনতে পারে না। সমাজজীবনে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, কল্যাণ কামনা ও ত্যাগের মনোভাব গড়ে উঠলেই সমাজজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। নিয়মিত জাকাতদানে সমাজে এ মনোভাবের প্রতিফলন ঘটে। ৫. দারিদ্র্য লাঘব: ধনীদের দেওয়া জাকাতের অর্থে দরিদ্রদের দারিদ্রতা লাঘব হয় এবং সেই সাথে তারা দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাত থেকে মুক্তি পায়। রাসুল (সা.)-এর সত্যিকার অনুসারী সাহাবিগণ জাকাত ব্যবস্থা যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলে, সে সমাজে জাকাত গ্রহণ করার মতো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। অতএব বলা যায়, ইসলামের অন্যতম ফরজ বিধান জাকাত যথাযথভাবে প্রাপকদের মাঝে বিতরণ করলে সমাজ সুখী ও সমৃদ্ধশালী হবে এবং নিজের সম্পদ পবিত্র হবে। তৎসঙ্গে আল্লাহর নির্দেশ পালনের সশস্ত্রণে প্রচুর পুণ্যের অধিকারী হওয়া যায়।

উত্তর

নাসিমের চিন্তায় ইসলামের অর্থব্যবস্থার উশরের বিধানটি লঙ্গিত হয়েছে। বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হচ্ছে উশর। মুসলিম মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্বকে উশর বলা হয়। এ ব্যাপারে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, "আর ফসল তোলার দিনে এর দেয়া প্রদান করবে।" (সূরা আল-আনআম: ১৪১) হাদিসে এ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে: আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেন, যে ভূমির পানি সরবরাহ বৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। আর যে জর্মিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ গ্রহণ করা হবে। ইমাম আযম আবু হানিফা (র.)-এর মতে, উশরি থেকে ফসল, ফল-ফলাদি, শাকসবজি, মধু ইত্যাদি সবকিছুতেই উপর ওয়াজিব। জমিতে উৎপন্ন ফসলের উশর আদায় করতে হলেও সবরকম জমির উৎপন্ন ফসলের ক্ষেত্রে এ বিধান কার্যকর হয় না। এজন্য ইসলামি শরিয়ত উশরি জমির ধরন ও প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে- ১. আরব উপদ্বীপের সব জমি। ২. স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে এমন এলাকার জমি। ৩. যুদ্ধ জয়ের পর মুজাহিদদের মাত্রক বণ্টন করে দেওয়া বিজিত এলাকার জমি। ৪. বৃষ্টি, নদী ও করনার পানিতে সিন্তু পতিত ও খারাজি জমি। ৫. মুসলিমদের আবাদি জমিতে রূপান্তরিত বসতবাড়ি যা উশরি পানি দ্বারা সিক্ত হয়। ৬. সব আবাদি জমি মুসলিমদের মালিকানাভুক্ত। এসব জমিতে উৎপন্ন ফসলের উৎপাদনের ধরনভেদে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ উপর আদায় করা হবে। উশর ফসলের জাকাত। এজন্য জাকাতের খাতগুলোই উপরের অর্থব্যয়ের খাত হিসেবে বিবেচিত হবে। এ খাতগুলো হলো ফকির, মিসকিন, জাকাতের কর্মচারী, মনতুষ্টি, ক্রীতদাস, ঋণমুক্তি, ফি সাবিলিল্লাহ ও মুসাফির। উদ্দীপকে নাসিম ধনী কৃষক। তার উচিত ছিল ফসলি জমিতে উৎপাদিত ফসলের যথাযথ হিসেব করে উশর আদায় করা। কিন্তু তিনি তা না করায় অন্যতম একটি ফরজ ইবাদাত উশর লঙ্ঘিত হয়েছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।