উদ্দীপকে উল্লিখিত আব্দুর রকিবের বক্তব্যে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুর রকিবের বক্তব্যে ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারে অনেকা বৈশিষ্ট্য বিদ্যমান। যথা-ইসলামি পরিবারে স্নেহ ও সম্মানের সমন্বিত রূপ পরিলক্ষিত হয়। এ পরিবারের বড় সদস্যরা ছোটদের স্নেহ করেন এবং ছোটরা বড়দের সম্মান করে। আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অনুযায়ী ছোটদের প্রতি বড়দের দায়িত্ব হলো স্নেহ করা। এতে করে পরিবারের ছোটরা ইসলামি তাহজিব ও তামাদ্দুনের অভ্যস্ত হয়ে ওঠে। তারা নৈতিক চরিত্র গঠন ও উৎকর্ষ সাধনের বিশেষ সুযোগ পায়। সন্তানকে আদর্শ মানুষরূপে গড়ে তোলার জন্য ইসলামি পরিবার হলো শ্রেষ্ঠ শিক্ষায়তন এবং মানব সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম শিক্ষালয়। উদ্দীপকে উল্লিখিত আব্দুর রকিবের পরিবারের বৈশিষ্ট্য ইসলামি পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, আব্দুর রকিবের বক্তব্যে ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আব্দুর রকিবের বক্তব্যে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর