সেলিমের আচরণের পরিণাম ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সেলিমের আচরণের পরিণাম পরকালে ভয়াবহ শাস্তি।পিতামাতার অসুখ-বিসুখ হলে যত্নসহকারে সেবাশুশ্রুষা করা প্রয়োজন। এর গুরুত্ব অপরিসীম। পিতামাতা ডাকা মাত্রই সাড়া দিতে হবে। সবার আগে তাদের কথা পালন করতে হবে। তাদের সামনে বেফাঁস কথাবার্তা বলা যাবে না। তাদের সাধে রূঢ় আচরণ করা যাবে না।পিতামাতা দরিদ্র বা অসহায় হলে তাদের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, "বলুন! তোমরা যে সম্পদ ব্যয় কর, তা তোমাদের পিতামাতার ও নিকটাত্মীয়দের জন্য ব্যয় করবে।" (সূরা আল-বাকারা: ২১৫)কোনো অবস্থাতেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্যতার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না।উদ্দীপকে সেলিম তার অসুস্থ মায়ের সেবাশুশ্রুষা করেনি। এমনকি তার চিকিৎসায়ও কোনো সাহায্য-সহযোগিতা করেনি। অথচ সেলিমের কর্তব্য হলো অসুস্থ মায়ের যথাযথ সেবাশুশ্রুষা করা, চিকিৎসার ব্যবস্থা করা। সেলিম তার কর্তব্য পালন না করার কারণে পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। কেননা আল্লাহ তায়ালা পিতামাতার অবাধ্যতার অপরাধ ক্ষমা করেন না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সেলিমের আচরণের পরিণাম ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর