জনাব সালমানের আচরণে কার অধিকার আদায় হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সালমানের আচরণে আত্মীয়স্বজনের অধিকার আদায় হয়েছে। সাধারণভাবে যাদের সাথে আত্মার সম্পর্ক আছে তাদের আত্মীয় বলা হয়।আত্মীয়স্বজনের মধ্যে যারা পীড়িত, রোগাক্রান্ত, দুস্থ, তাদের সেবাশুশ্রুষা করা একান্ত কর্তব্য। বিপদে-আপদে তাদের সাহায্য-সহানুভূতি প্রদর্শন করা জরুরি। অভাব-অনটনে পড়লে তাদেরকে আর্থিক সাহায্য-সহযোগিতা দান করা কর্তব্য।আত্মীয়স্বজনের মধ্যে কেউ দুঃখ পেলে বা কষ্ট পেলে বা বিপদে পড়লে অপর আত্মীয়রা সুখী হবে না। বরং সহানুভূতির সাথে তাদের পাশে দাঁড়াবে। তার দুঃখ, কষ্ট, শোক ও বিপদ ভালো করে নিবে। তার মনে সাহস যোগাবে। রাসুল (সা.) বলেন, "তোমরা ক্ষুধার্তকে খেতে দেবে, রোগীর পরিচর্যা করবে এবং বন্দিকে মুক্তি দেবে।” (বুখারি) অতএব বলা যায়, উদ্দীপকে জনাব সালমান সেলিমের মায়ের চিকিৎসায় সাহায্য-সহযোগিতা করে আত্মীয়স্বজনের অধিকার আদায় করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব সালমানের আচরণে কার অধিকার আদায় হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর